ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
বিরাট কোহলির প্রশংসায় শোয়েব আখতার, জানুন আসল কারণ
২০১৯ থেকে ২০২২ পর্যন্ত ১০২০ দিনে বিরাট কোহলি তিন অঙ্কের রানে পৌঁছেছেন (সব ফর্ম্যাট জুড়ে)। তারিখটি ছিল ৯ সেপ্টেম্বর ২০২২। এদিন এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে কোহলির ব্যাটে আগুন লেগেছিল।
সেদিন দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে কেরিয়ারের ৭১তম সেঞ্চুরি করেন কোহলি। এছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাটে দেশের জার্সিতে প্রথম সেঞ্চুরি করেন তিনি। এর আগে দীর্ঘ খরার মধ্যে দিয়ে গেছেন কোহলি।
শোয়েব আখতার বরাবরই কোহলির প্রশংসা করেছেন। পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার প্রকাশ করেছেন কেন তিনি সবসময় কোহলির প্রশংসা করেন।
শোয়েব এক সাক্ষাৎকারে বলেছেন, 'দেখুন আমি বিশ্বাস করি যে, সচিন তেন্ডুলকর বিশ্বের শ্রেষ্ঠ ব্যাটার। কিন্তু অধিনায়ক হিসেবে ও কোথাও হারিয়ে গিয়েছিল। ও নিজেই তো অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিল। আমি এক বন্ধুর সঙ্গে বিরাটের ব্যাপারে কথা বলছিলাম। ঠিক এটাই বলছিলাম ওকে। যে বিরাটও হারিয়ে গিয়েছে। ও যখন নিজের মন নিয়ে কাজ করবে, তখনই ও আবার পারফর্ম করবে। ও ফ্রি মাইন্ডে টি-২০ বিশ্বকাপ জ্বালিয়ে দেবে। কুড়ি ওভারের বিশ্বকাপ দেখে মনে হয়েছিল, ভগবান এই টুর্নামেন্টের আয়োজন করেছিল ওর প্রত্যাবর্তনের মঞ্চ হিসেবে। দেখুন বিরাট ৪০টি সেঞ্চুরি করেছে রান তাড়া করতে নেমে। লোকে আমায় বলে, আমি বিরাট কোহলির প্রশংসা করি, কেন আমি বিরাট কোহলির প্রশংসা করব না! বলতে পারেন আমায়? একটা সময়ে বিরাটের সেঞ্চুরির জন্যই ভারত জিতত।' ফের একবার আখতার বুঝিয়ে দিলেন যে, তাঁর হদয়ে কোহলির জায়গা ঠিক কোথায়! আখতার একাধিক ইস্যুতে ভারতীয় ক্রিকেট বিঁধলেও, কখনও তিনি কোহলির সম্বন্ধে কটু কথা বলেননি।
বর্ডার গাভাসকর ট্রফির তৃতীয় টেস্ট শেষ হতেই ইন্দোরের মহাকাল মন্দিরে পুজো দেন বিরুষ্কা। মন্দিরে আগত বাকি ভক্তদের সঙ্গে মাটিতেই বসে ছিলেন এই তারকা দম্পতি। ঈশ্বরের দরবারে সকলেই যে সমান, ফুটে উঠেছিল সেই ছবিই। যা দেখে মুগ্ধ হন নেটিজেনরা। বিরাট-অনুষ্কার সেই মুহূর্তের ভিডিয়ো ভাইরাল হতে বেশি সময় লাগেনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা