ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
ভারত বিশ্বকাপ নিয়ে বাবরের অবিশ্বাস্য বার্তা
আগামী এশিয়া কাপের ভেন্যু নিয়ে ক্রিকেট বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা চলছে। নিজেদের মাঠে আসন্ন এশিয়া কাপ না হলে চলতি বছর ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহারের বার্তা দিয়ে রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
এই আসর নিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে টানাটানি চললেও এসব নিয়ে ভাবতে নারাজ পাক অধিনায়ক অ তারকা ক্রিকেটার বাবর আজম। অনিশ্চয়তা, প্রশ্নচিহ্ন থাকলেও বাবর আজমের লক্ষ্য একদিনের বিশ্বকাপ। এখন থেকেই প্রস্তুতি এবং পরিকল্পনা শুরু করে দিতে চান তিনি।
পাকিস্তানে এখন চলছে দেশটির ঘরোয়া লিগ। চলতি পিএসএলে পেশোয়ার জালমির নেতৃত্ব দিচ্ছেন বাবর। তার মাঝেই পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের সঙ্গে এক আলাপচারিতায় জানিয়েছেন, 'আমরা ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের দিকে তাকিয়ে রয়েছি। এই প্রতিযোগিতায় ভালো পারফরম্যান্স করাই লক্ষ্য আমাদের। আমরা বড় রান করতে মুখিয়ে আছি।
১৯৯২ সালের পর আর বিশ্বকাপ জিততে পারেনি পাকিস্তান। এবারই ট্রফির খরা কাটাতে চান বাবর। একদিনের বিশ্বকাপে ভালো পারফরম্যান্স করাই এখন তার প্রধান লক্ষ্য। পঞ্চাশ ওভারের ক্রিকেটে ব্যাট হাতে ভালো শুরু করাটা গুরুত্বপূর্ণ। এ প্রসঙ্গে বাবর বলেন, আমি এবং মোহম্মদ রিজওয়ান দলের হয়ে ভালো শুরু করতে বদ্ধপরিকর। ওপেনিংয়ে আমাদের জুটিটা খুব ভালো। তবে এও বলবো যে প্রতি ম্যাচেই আমাদের পক্ষে রান করাটা হয়ত সম্ভব নয়। আর এই কারণেই এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে দুজন ক্রিকেটারের ওপর গোটা দল নির্ভর না করে সবার ওপর নির্ভর করুক।'
পাশাপাশি বাবর আজম জানিয়েছেন, 'তবে আমি মনে করি, আমাদের দলে একাধিক ভালো ক্রিকেটার রয়েছেন। যারা মাঠে নেমে দলের হয়ে ম্যাচ জেতানো ইনিংস খেলতে পারে।'
নেতৃত্বের প্রভাব পড়ছে বাবরের ব্যাটিংয়ে। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদের একাংশ এমনই মনে করেন। টানা কয়েকটি ইনিংসে রান পেলেই শুরু হয় সমালোচনা। এ সব নিয়ে চিন্তিত নন তিনি। বাবর বলেছেন, ‘সমালোচনা চলতেই থাকবে। সবাই আপনার সমর্থনে কথা বলবে এমন হওয়া সম্ভব নয়। আমি সব সময় ইতিবাচক থাকার চেষ্টা করি। আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা