ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
হোয়াইটওয়াশ এড়াতে ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডতে বাংলাদেশের শক্তিশালী একাদশ ঘোষণা
চলছে বাংলাদেশ বনাম ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ইতিমধ্যে শেষ হয়েছে সিরিজের দুইটি ওয়ানডে ম্যাচ। দুইটি ওয়ানডে ম্যাচেই হেরেছে বাংলাদেশ। যার ফলে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়ে সফরকারী ইংল্যান্ড।
ঘরের মাঠে হোয়াইটওয়াশ এড়াতে ১৪ ক্রিকেটারকে নিয়ে চট্টগ্রাম যাচ্ছে বাংলাদেশ। ৬ মার্চ শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে এই দুই দল। আপাতত শেষ ম্যাচ জিতে সিরিজ শেষ করতে চান তামিম ইকবাল।
বিপিএলে ব্যাট হাতে দারুণ সময় পার করে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ডাক পেয়েছেন তৌহিদ হৃদয়। সিলেট স্ট্রাইকার্সের হয়ে ৪০৩ রান করেছিলেন তরুণ এই ব্যাটার। যেখানে পাঁচটি হাফ সেঞ্চুরিও ছিল হৃদয়ের। ইংলিশদের বিপক্ষে ডাক পেলেও প্রথম দুই ম্যাচে অভিষেক হয়নি তার।
এদিকে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১৩২ রানে হেরেছে বাংলাদেশ। এমন হারে প্রায় সাত বছর পর ঘরের মাঠে সিরিজ হারল তামিমরা। সবশেষ ২০১৬ সালে এই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হেরেছিল বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচে প্রত্যাশিত পারফরম্যান্স দেখা যায়নি ব্যাটারদের কাছ থেকে।
বাংলাদেশের তৃতীয় ওয়ানডের স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন, তাইজুল ইসলাম, তৌহিদ হৃদয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা