ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
স্পিনের বিরুদ্ধে ভারতের সর্বকালের সেরা ব্যাটসম্যানের নাম জানালেন গাভাসকর
প্রশ্ন উঠেছে স্পিন বোলিং খেলার বিরুদ্ধে ভারতের সর্বকালের সেরা ব্যাটসম্যান কে? বর্তমানে এই প্রশ্নটা করা হয়েছিল ভারতের সাবেক ক্রিকেটার কিংবদন্তি সুনীল গাভাসকারকে। উত্তরে তিনি জানিয়েছেন সচিন, সৌরভ, রাহুল দ্রাবিড়দের কথা মাথায় রেখেও তিনি এই ব্যাপারে এক নম্বরে রাখতে চান ভিভিএস লক্ষণকে। সানি বলছেন লক্ষণ যেভাবে ক্রিকেট বিশ্বের অন্যতম তারকা শেন ওয়ার্ন থেকে শুরু করে মুরলী এমনকি সাকলাইন এবং ম্যাক গিলদের বিপক্ষে ব্যাটিং করেছেন সেটা তিনি খুব কম ব্যাটসম্যানদের করতে দেখেছেন ক্রিকেট মাঠে।
সাম্প্রতিক এই ব্যাপারে শুধু ভারতের নয়, বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান ছিলেন ভিভিএস। এখনকার গিল, রোহিত, বিরাট, শ্রেয়সদের বিপক্ষে বিদেশি স্পিনার ভারতে এসে সফল হয়ে যাচ্ছেন। এর কারণ সঠিক টেকনিক না থাকা এবং পায়ের ব্যবহার এবং ধৈর্য দেখাতে না পারা। অস্ট্রেলিয়ার লায়ন এবং খুনেম্যান যেভাবে ভারতীয় ব্যাটিংকে চ্যালেঞ্জ জানিয়েছে সেটা অতীতে সম্ভব ছিল না।
গাভাসকার মনে করেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর কথা মাথায় রেখেই ভারত এমন উইকেট তৈরি করেছে। যদি বুমরাহ থাকত, তাহলে হয়তো এতটা স্পিন নির্ভর উইকেট হত না। কিন্তু সেটা যখন নেই তাই অশ্বিন, রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেলের কথা মাথায় রেখে এমন উইকেট বানানো হয়েছে।
নাগপুর এবং দিল্লিতে ভারত সফল হয়েছিল। ইনদওরে এই স্ট্রাটেজি কাজ করেনি। তবে সানি মনে করেন আমেদাবাদে ব্যাটসম্যানরা নিজেদের প্রথম ইনিংসে বড় রান তুলতে পারলে অস্ট্রেলিয়াকে হারানোর যথেষ্ট সুযোগ এখনও রয়েছে ভারতের সামনে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা