ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
মুশফিককে নিয়ে নতুন দুশ্চিন্তায় বিসিবি
বাংলাদেশ দলের অন্যতম সেরা নির্ভরযোগ্য ব্যাটিং হচ্ছে মুশফিকুর রহিম। বাংলাদেশ ক্রিকেট পাড়ায় এমন অনেক ম্যাচ রয়েছে যেখানে বাংলাদেশ ক্রিকেট দল যখন চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে তখন সে বিপর্যয় ডেকে মুশফিক একাই দলকে টেনে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যায়। কিন্তু সেই মুশফিকের সাম্প্রতিক সময়ে ব্যাট করা দেখলে মনে হয় তিনি যেন ব্যাট করতে ভুলে গিয়েছেন।
বাংলাদেশের এই নির্ভরযোগ্য ব্যাটিংকে একসময় বলা হতো রানের মেশিন। মিডিল অর্ডারে তিনি ছিলেন বাংলাদেশের একমাত্র ভরসার প্রতীক। যার কারণে বাংলাদেশ ক্রিকেটে তাকে বলা হতো মিস্টার ডিফেন্ডার। যখনই দল বিপদে পড়তো তখনই দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকতেন মুশফিকুর রহিম। কিন্তু বিগত দুই বছরে নিজেকে যেন হারিয়ে ফেলেছেন মুশফিক।
বিগত কয়েক ম্যাচে ঠিকমতো ব্যাট হাতে রানই করতে পারছেন না তিনি। বাংলাদেশের ক্রিকেটে সিনিয়র ক্রিকেটারের অবদান অবিস্মরণীয়। তবে থামতে জানাটাও গুরুত্বপূর্ণ। তবে জাতীয় দলের গুরুত্বপূর্ণ এই ব্যাটিং পজিশনে কেমন করছেন মুশফিকুর রহিম সেটিও সবার জানার প্রয়োজন।
গত দুই বছরে সর্বশেষ ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরি করেছিলেন মিরপুরে শ্রীলংকার বিপক্ষে। ২০২১ সালের ২৫ মে শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুরে ১২৫ রানের ইনিংসের পর ২০২২ সালে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে ৮৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
তবে এরপর ১০ ইনিংসের মধ্যে মাত্র একটি হাফ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন মুশফিক। সেটিও গত বছর ৫ আগস্ট জিম্বাবুয়ের মাটিতে করেছিলেন অপরাজিত ৫২ রান। তবে সবচেয়ে বড় সমস্যা, মুশফিকের ওপর আর ভরসা করতে পারছে না দল।
বিপদে তিনি আর দেয়াল হয়ে দাঁড়াতে পারছেন না। আউট হচ্ছেন বাজে শটে। তাই আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আগে মুশফিককে নিয়ে ভাবতেই হচ্ছে হাতুরাসিংহেকে। মুশফিকের সর্বশেষ ১০ ইনিংসের রান যথাক্রমে: ৯ (১২ বল), ১১ (৩১ বল), ৫২* (৪৯ বল), ২৫ (৩১ বল), ০ (৩ বল), ১৮ (৪৫ বল), ১২ (২৪ বল), ৭ (১৩ বল), ১৬ (৩৪ বল) এবং ৪ ( ৫ বল)।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা