ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

পাকিস্তানে খেলতে যাচ্ছেন জাহানারা, জেনে নিন দলের নাম

২০২৩ মার্চ ০৫ ১০:৩৭:৫১

পাকিস্তানে খেলতে যাচ্ছেন জাহানারা, জেনে নিন দলের নাম

আজ ০৫ মার্চ বাংলাদেশ নারী ‌জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার জাহানারা আলম পাকিস্তানে যাচ্ছেন তিনটি প্রদর্শনী ম্যাচ খেলতে। আগামী সেপ্টেম্বরের পাকিস্তান ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) মেয়েদের টি-টোয়েন্টি ক্রিকেট লিগ চালু করতে যাচ্ছে বলে জানা যায়।

ওই টুর্নামেন্টের প্রস্তুতি হিসাবে তিনটি প্রদর্শনী ম্যাচ আয়োজন করবে পাকিস্তান। এই তিনটি ম্যাচ খেলতে বাংলাদেশ থেকে আমন্ত্রণ পেয়েছেন শুধু মাত্র একজন ক্রিকেটার জাহানারা আলম। অ্যামাজন ও সুপার উইমেন নামে দুটি দল নিয়ে তিনটি প্রস্তুত প্রদর্শনী ম্যাচ আয়োজন করবে পিসিবি।

এই আসরে এই দুই দলে ৭টি দেশের ১০ জন বিদেশিকে রাখা হয়েছে। জানাজায় যে বাংলাদেশের অলরাউন্ডার জাহানারা আছেন সুপার উইমেন দলে। সব কটি প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হবে পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ৮, ১০ এবং ১১ মার্চ। স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় পিএসএল ম্যাচের আগে বেলা দুইটায় শুরু মেয়েদের ম্যাচ।

শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু, ইংল্যান্ডের ড্যানি ওয়েইট, দক্ষিণ আফ্রিকার লরা ভলভার্ট ও নিউজিল্যান্ডের লিয়া তাহুহু খেলবেন জাহানারা আলমের দলের হয়ে। এই দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন পাকিস্তানে নেতৃত্ব দেবেন নিদা দার।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ