ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
আবারও শীর্ষস্থানে ইংল্যান্ড
বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ক্রিকেট দল ঘরের মাটিতে গত ৭ বছর ধরে সিরিজ না হারা বাংলাদেশকে মাটিতে নামিয়ে ছাড়লো। তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ও তিন ম্যাচ টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশ আসেছে ইংল্যান্ড। ইতিমধ্যে শেষ হয়েছে দুইটি ম্যাচ। এই তিন ম্যাচের সিরিজে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে জস বাটলারের দল।
এই দুই ম্যাচ বাংলাদেশের বিপক্ষে জয়ের সঙ্গে সঙ্গে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি আইসিসি থেকেও সুখবর পেয়েছে ইংলিশরা। নিউজিল্যান্ডকে টপকে ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের শীর্ষে উঠে গেছে ইংল্যান্ড।
ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির সুপার লিগে ১৫০ পয়েন্ট নিয়ে এক নম্বরে ছিল নিউজিল্যান্ড। তবে টাইগারদের ওয়ানডে সিরিজ হারানোর পর ইংল্যান্ডের পয়েন্ট এখন ১৫৫। ভারত ১৩৯ পয়েন্ট নিয়ে তিনে, ১৩০ পয়েন্ট নিয়ে চারে পাকিস্তান এবং ১২০ পয়েন্ট নিয়ে পাঁচে আছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার সমান ১২০ পয়েন্ট বাংলাদেশেরও। তবে অস্ট্রেলিয়ার চেয়ে দুই ম্যাচ বেশি খেলায় টাইগাররা আছে ষষ্ঠ স্থানে। অস্ট্রেলিয়া ১৮ ম্যাচে ১২ জয় পেয়েছে, বাংলাদেশ ২০ ম্যাচে জিতেছে ১২টি।
এরপর ১১৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ঠিক পরে সাত নম্বরে আছে আফগানিস্তান। ৮৮ পয়েন্ট নিয়ে আটে ওয়েস্ট ইন্ডিজ, ৭৮ পয়েন্ট নিয়ে নয়ে দক্ষিণ আফ্রিকা (৭৮) এবং ৭৭ পয়েন্ট নিয়ে দশে আছে শ্রীলঙ্কা। পরের তিনটি অবস্থানে যথাক্রমে আয়ারল্যান্ড (৬৮), জিম্বাবুয়ে (৪৫) আর নেদারল্যান্ডস (২৫)।
বিশ্বকাপ সুপার লিগের শীর্ষে থাকা আট দল ভারতের মাটিতে অনুষ্ঠেয় ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশ নেবে। সুপার লিগের খেলা ২০২০ সালের জুলাই থেকে শুরু হয়ে চলবে চলতি বছরের মে মাস পর্যন্ত।
তবে আয়োজক দেশ ভারত যদি সেরা আটের মধ্যে থাকে, বাকি সাত দল খেলবে মূল পর্বে। সেক্ষেত্রে ৯ এবং ১০ নম্বর দলকে আইসিসির কোয়ালিফায়ার খেলতে হবে আইসিসির সহযোগী সাতটি দেশের বিপক্ষে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা