ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

এবার যে কারনে পিএসজির দল থেকেও বাদ পড়লেন নেইমার

২০২৩ মার্চ ০৪ ১৭:২১:৪৯

এবার যে কারনে পিএসজির দল থেকেও বাদ পড়লেন নেইমার

নেইমার আগামী গ্রীষ্মের দলবদলে পিএসজির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারেন এই তারকা স্ট্রাইকার। গত ২০১৭ সালে ইউরোপ জয়ের লক্ষ্য সামনে রেখে নেইমারকে বার্সেলোনা থেকে রেকর্ড ২২ কোটি ইউরোতে দলে নিয়ে আসে পিএসজি।

আগামী ৯ মার্চ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬-র ম্যাচে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে খেলতে পারবেন না নেইমার। ফলে জার্মানির দলের বিরুদ্ধে বদলার ম্যাচে নামার কয়েকদিন আগেই বেশ চাপে প্যারিস সাঁ জাঁ-র। তবে গোড়ালির চোটে জর্জরিত হওয়ার জন্য খেলতে পারবেন না নেইমার, সেটা স্পষ্ট করে দিয়েছেন পিএসজি-র হেড স্যর ক্রিস্তফ গালতিয়ে।

গত ১৯ ফেব্রুয়ারি লিলের বিরুদ্ধে পিএসজি ৪-৩ গোলে জিতলেও, গোড়ালিতে চোট পেয়েছিলেন নেইমার। তাই এই ম্যাচ জয়ের জন্য এখন সবাই লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপের দিকেই তাকিয়ে রয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ