ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

ইন্দোরের পিচকে 'পুওর' বলতেই আইসিসি-কে ধুয়ে দিলেন সুনীল গাভাসকার

২০২৩ মার্চ ০৪ ১৬:৫৩:০৬

ইন্দোরের পিচকে 'পুওর' বলতেই আইসিসি-কে ধুয়ে দিলেন সুনীল গাভাসকার

তৃতীয় টেস্টে হারায় ভারতকে তিনটে ডিমেরিট পয়েন্ট দেওয়া হলেও তখন কেন একটিও ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়নি অস্ট্রেলিয়াকে? অর্থাৎ সাদা চামড়াদের যে এখনও আলাদা নজরে দেখা হয় সেটা মুখে না এনেই বুঝিয়ে দিয়েছেন সানি। তবে আইসিসিকে এক চোখামির অভিযোগ করলেন তিনি।

ইন্দোরের হোলকার স্টেডিয়ামের বাইশ গজকে 'পুওর' বলতেই আইসিসি-কে ধুয়ে দিলেন সুনীল গাভাসকার।

চলতি বর্ডার গাভাসকর ট্রফির তৃতীয় টেস্ট তৃতীয় দিনের লাঞ্চের আগেই শেষ হয়ে যায়। সদ্য সমাপ্ত টেস্টে পড়েছিল মোট ৩১টি উইকেট। এরমধ্যে ২৬ টি উইকেটে দুই দলের স্পিনারদের ঝুলিতে গিয়েছে। এবং সেখানে সবচেয়ে সফল অভিজ্ঞ ন্যাথান লিঁও ১১টি উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন।

চলতি সিরিজে নাগপুর, দিল্লির পর ইন্দোরের পিচ নিয়ে প্রবল সমালোচনা করছিলেন অস্ট্রেলিয়ার একাধিক প্রাক্তন ক্রিকেটার ও অজি মিডিয়া।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ