ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

আইপিএল শুরুর আগেই সুখবর পেল বেঙ্গালুরু

২০২৩ মার্চ ০৪ ১৬:১৩:৩৯

আইপিএল শুরুর আগেই সুখবর পেল বেঙ্গালুরু

বিশ্ব ক্রিকেট ইতিহাসে পুরুষরাই এখন ইতিহাস গড়ছে তা নয়। মেয়েরাও এখন ক্রিকেট দিন দিন এগিয়ে যাচ্ছে। তার বাস্তব প্রমান ইন্ডিয়ান উইমেন প্রিমিয়ার লিগ। সাম্প্রতি টি-২০ ক্রিকেটে আইসিসি-র ক্রমতালিকায় বিরাট উন্নতি করেছে ভারতীয় নারী দলের অন্যতম তারকা ব্যাটার রিচা ঘোষের।

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক আইসিসি-র টি-২০ ক্রমতালিকায় ব্যাটিং বিভাগে টানা ২১ ধাপ উন্নতি বাংলার উইকেটরক্ষক এই ব্যাটারের। টি-২০ তে ২২ নম্বর স্থানে তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভাল খেলার পুরস্কার পেলেন রিচা। শনিবার থেকে শুরু হচ্ছে ভারতের অন্যতম বড় জ্ঞহরয়া আসর উইমেন্স প্রিমিয়ার লিগ।

সেই প্রতিযোগিতায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলবেন রিচা। রবিবার ম্যাচ রয়েছে তাঁদের। সেই ম্যাচের আগেই সুখবর পেয়ে গেলেন বাংলার উইকেটরক্ষক। রিচা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে ট্রফি জিতিয়েছেন। সিনিয়রদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও ধারাবাহিক ভাবে রান করেছেন তিনি। ওই প্রতিযোগিতার সেরা দল বেছে নিয়েছিল আইসিসি। সেই দলে একমাত্র ভারতীয় রিচা।

পুরো প্রতিযোগিতায় ১৩৬ রান করেন তিনি। ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। পাকিস্তান (৩১), ওয়েস্ট ইন্ডিজ় (৪৪) এবং ইংল্যান্ডের (৪৭) বিরুদ্ধে অপরাজিত ছিলেন রিচা। প্রতিযোগিতায় তাঁর গড় ৬৮।

১৯ বছরের রিচার জন্ম শিলিগুড়িতে। সেখান থেকে উঠে আসা উইকেটরক্ষক টি-টোয়েন্টি বিশ্বকাপে এই ধারাবাহিক পারফরম্যান্সের পর আইসিসি-র ক্রমতালিকায় ২১ ধাপ উঠে এসেছেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ