ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
মোস্তাফিজের ফর্মে ফেরা নিয়ে মুখ খুললেন তামিম
বিশ্বের নামিদামি ব্যাটসম্যানরা পর্যন্ত একসময়ের মোস্তাফিজের চিন্তায় রাতের ঘুম হারাম করত। তবে এখন সেই মোস্তাফিজ যেন বিশ হারিয়ে ঢোড়ায় পরিণত হয়েছে। উইকেট তও মানি না উল্টো ব্যাটসম্যানরা আরো মুস্তাফিজের বল খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তার বাস্তব প্রমান গত ছয় ম্যাচে মোস্তাফিজের পারফরম্যান্স।
গত ছয় মাসে মোস্তাফিজুর রহমান মাত্র ২ উইকেট শিকার করতে পারেন। অন্যদিকে রান দেওয়ার ক্ষেত্রে কোন ধরনের কৃপণতা করেন না তিনি। ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ মুস্তাফিজ উজাড় করে রান দিয়ে দেন। এছাড়া ভারতের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে এই টাইগার পেসার রান দেওয়ার দিক থেকে যেন উদার ছিলেন।
প্রথম দিকে টাইগার এই পেসার এর পরে ঘরের মাঠে মুস্তাফিজুর রহমান ছিলেন অপ্রতিরোধ্য… বিশেষ করে মিরপুরে তার সাথে আর কোন বোলারের তুলনাই ছিল না। কিন্তু সেই মুস্তাফিজুর রহমান এখন সেই মুস্তাফিজ নেই।
গতকাল ১৩২ রানে হারের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালের কাছে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়- পারফর্মেন্সবিহীন মুস্তাফিজ জাতীয় দলে ‘অটোচয়েস’ কিনা? জবাবে তামিম জানান, দলের কেউই অটোচয়েস না। তামিম বলেন,
“সত্যি কথা বলতে কোনোকিছু নেই। আমি নিজেও অটোচয়েস না। টিমে অটোচয়েস কেউ নাই। আমি যদি নিয়মিত পারফর্ম না করি, তাহলে আমিও কিন্তু দলে থাকব না। তাই অটোচয়েস কেউ নয়।”
তামিম এখনো বিশ্বাস করেন, মুস্তাফিজ আবার স্বরূপে ফিরবেন। অধিনায়কের ভাষায়, “আমার বিশ্বাস, সে পারবে। সে আগেও করেছে। ওর খুবই ভালো ডিফেন্সিভ স্কিল আছে। ওর উইকেট শিকারের দক্ষতায় একটু উন্নতি করতে হবে”
“কোনো সময় কোন ক্রিকেটারের (পারফর্মেন্স) একই গ্রাফে যাবে না। আপ-ডাউন থাকবেই। সবসময় আমি তার কোয়ালিটির ওপর ব্যাপকভাবে আস্থা রাখি। এবং বিশ্বাস করি সে অবশ্যই কামব্যাক করবে। এতে আমার কোন সন্দেহ নেই।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা