ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
ভারতের পরাজয়ের যে লজ্জার উপহার দিল আইসিসি
ঘরের মাঠে সিরিজের তৃতীয় ম্যাচ অস্ট্রেলিয়া কাছে চরম ভাবে হেরেছে ভারত। অজিদের বিপক্ষে ভারতে অনুষ্ঠিত টেস্ট সিরিজের তিনটি ম্যাচই মাত্র ৩ দিনে শেষ হয়েছে। এই পিচে অতিরিক্ত স্পিন-সহায়ক উইকেটের কারণে সৃষ্ট পরিস্থিতির জন্য আগে
থেকেই সমালোচনা করে আসছেন সাবেক অজি তারকার। এবার সেই সমালোচনায় সাড়া দিল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক আইসিসি। ইন্দোরে তৃতীয় টেস্টের পিচকে তারা ‘বাজে’ (পুওর) রেটিং দিয়েছে।
সদ শেষ হয়ে যাওয়া সেই ম্যাচটিতেই সিরিজের প্রথম জয় পেয়েছে সফরকারী অস্ট্রেলিয়া ক্রিকেট দল। শুধু জয় নয়। বিশাল এক জয়। তবে তাদের ৯ উইকেটে জয় পাওয়ার ম্যাচটি মাত্র আড়াই দিনে শেষ হয়েছে। ইতিমধ্যে শেষ হয়েছে সিরিজের তিনটি ম্যাচ। প্রথম দুইটি ম্যাচেও একই দশা দেখা গিয়েছে।
সিরিজের প্রথম ম্যাচে কোন ম্যাচের তৃতীয় দিনের বিকাল পর্যন্ত গড়ায়নি। হাতে থেকে যায় আরও দু’দিনের বেশি সময়। তবে ভারতের নাগপুর ও দিল্লিতে হওয়া ম্যাচ দুটিরও পিচের রিপোর্ট দিয়েছিল আইসিসি। দুটি পিচকেই ‘অ্যাভারেজ’ বা মোটামুটি রেটিং দিয়েছিল তারা।
পরবর্তীতে তৃতীয় টেস্ট শেষে ম্যাচ রেফারি ক্রিস ব্রডের রিপোর্টের ভিত্তিতে ইন্দোরের হলকার স্টেডিয়ামের উইকেটকে ‘বাজে’ উইকেটের রেটিং দিয়েছে আইসিসি। একইসঙ্গে নিয়ম অনুযায়ী তিনটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, আইসিসির পিচ ও আউটফিল্ড পর্যবেক্ষণের প্রক্রিয়ায় ইন্দোরের উইকেট ‘বাজে’ হিসেবে বিবেচনা করা হয়েছে। এ জন্য এই ভেন্যুকে দেওয়া হয়েছে ৩টি ডিমেরিট পয়েন্ট। ম্যাচ রেফারি ক্রিস ব্রড খেলা শেষে ম্যাচ অফিশিয়াল ও দুই দলের অধিনায়কের সঙ্গে আলাপ করেই এই সিদ্ধান্ত নিয়েছেন।
এই প্রসঙ্গে ম্যাচ রেফারি বলেছেন, ‘পিচ অনেক শুষ্ক ছিল। ব্যাট ও বলের মধ্যে কোনো ভারসাম্য ছিল না। একদম শুরু থেকে স্পিনারদের সাহায্য করেছে।’
তবে, তিনটি ডিমেরিট পয়েন্ট পাওয়া ইন্দোরের ভেন্যু এই সিদ্ধান্তের বিপক্ষে ১৪ দিনের মধ্যে আপিল করার সুযোগ পাবে। নিয়ম অনুযায়ী, পাঁচ বছরের মধ্যে কোনো ভেন্যু পাঁচ বা তার চেয়ে বেশি ডিমেরিট পয়েন্ট পেলে সেটি ১২ মাসের জন্য আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করার যোগ্যতা হারাবে।
সদ্য সমাপ্ত এই ম্যাচে প্রথম ওভার থেকেই বল প্রচুর টার্ন করছিল। ফলে মাত্র ৬ষ্ঠ ওভার থেকেই আক্রমণে আনা হয় স্পিনারদের। ম্যাচের প্রথম দিনেই মোট ১৪টি উইকেট পড়েছিল। ফলে ৩ দিনের মধ্যে আবারও প্রতিযোগিতা
শেষ হওয়ার আশঙ্কা দেখা দেয়। শেষ পর্যন্ত হয়েছেও তাই। এরপরই ম্যাচে ধারাভাষ্যের দায়িত্বে থাকা অজি গ্রেট মার্ক ওয়াহ বলেন, ‘এটাকে বলা যায় ধ্বংসযজ্ঞ। আমার মনে হয়, এটা বললে খুব অন্যায্য হবে না যে এই পিচ টেস্ট মানের নয়। টেস্ট ম্যাচের প্রথম ২০ মিনিটেই বল স্পিন করছে, যা হতে পারে না।’
এরকম পিচে খেলার আয়োজন করলে শুধুমাত্র তিন দিনের ম্যাচ ঘোষণা দেওয়ার খোঁচা দিয়ে আরেক অস্ট্রেলিয় সাবেক ওপেনার ম্যাথু হেইডেন বলেন, ‘প্রথম দিনেই এমন উইকেট ব্যাটসম্যানদের প্রতি অন্যায্য। যে কারণেই এরকম কন্ডিশন নিয়ে আমার আপত্তি। টেস্ট ম্যাচের ষষ্ঠ ওভারে কোনো অবস্থাতেই একজন স্পিনার আক্রমণে আসতে পারে না!’
তৃতীয় টেস্ট শেষে বোর্ডার–গাভাস্কার ট্রফিতে ২-১ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক ভারত। তবে এক ম্যাচ জয়ের মাধ্যমে অস্ট্রেলিয়ার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত হয়ে গেছে। তবে ভারতের জোর সম্ভাবনা থাকলেও তারা ফের পিছিয়ে পড়েছে। চলমান সিরিজটির ওপর নির্ভর করছে ভারতের ফাইনাল ভাগ্য। ৬০ দশমিক ২৯ পয়েন্ট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় অস্ট্রেলিয়ার পরই আছে তারা। তৃতীয় স্থানে আছে শ্রীলঙ্কা। ৫৩.৩৩ শতাংশ পয়েন্ট রয়েছে তাদের। আগামী ৭ জুন ইংল্যান্ডের ওভালে শুরু হবে পাঁচ দিনের এই শ্রেষ্ঠত্বের লড়াই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা