ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

বাংলাদেশের হারের ম্যাচে অবিশ্বাস্য এক পুরস্কার পেলেন তাসকিন

২০২৩ মার্চ ০৩ ২৩:০২:০২

বাংলাদেশের হারের ম্যাচে অবিশ্বাস্য এক পুরস্কার পেলেন তাসকিন

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ এক প্রকার পাত্তাই পায়নি বাংলাদেশ দল। এই সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটের বিনিময়ে ৩২৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ড। জবাবে মাত্র ১৯৪ রানের অলআউট হয়েছে সাকিব তামিমরা।

এই দিন টসে জিতে প্রথমে বোলিং নিলেও বল হাতে তেমন ভালো করতে পারেনি টাইগার বোলাররা। যদিও শুরুতে বল হাতে ভালোই করেছিলেন দলের অন্যতম তারকা পেসসার তাসকিন। তবে শেষের দিকে নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেননি তিনি। তবুও এই ম্যাচে বাংলাদেশের হয়ে সবচেয়ে ভালো বোলিং করেছেন তিনি।

১০ ওভারে ৬৬ রানের বিনিময়ে তিন উইকেট তুলে নেন তাসকিন। শুধু তাই নয় ব্যাট হাতেও তার মত ব্যাটিং করতে দেখা যায়নি আর কোন ব্যাটসম্যানকে। একমাত্র তাসকিন ছাড়া এই ম্যাচে বাংলাদেশে আর কোন ব্যাটসম্যানের ১০০ বেশি স্ট্রাইকলেট ছিল না।

দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে প্যাভিলিয়নের ফিরলেও ২১ বলে করেন ২১ রান। যেখানে ছিল চারটি চারের মার। ‌ যার সুবাদে ম্যাচের টাইগার অব দ্যা ম্যাচ পুরস্কার পেয়েছেন তিনি। এছাড়াও ম্যাচের ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন ১৩২ রান করার জেসন রয়।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ