ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশের সিরিজ জয়ে করে যে রেকর্ড গড়লেন ইংলিশ ক্রিকেটার রশিদ
গত ১লা মার্চ থেকে শুরু হয়েছিল বাংলাদেশ এবং ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। ইতিমধ্যে শেষ হয়ে গেছে এই সিরিজের দুটি ম্যাচ। দুই দলের মধ্যকার এই ওয়ানডে সিরিজ কার দখলে যাচ্ছে সেটি আর বলার অপেক্ষা রাখে না।
সফরকারী ইংল্যান্ড এর কাছে সিরিজের প্রথম দুই ওয়ানডেতেই হেরেছে স্বাগতিক বাংলাদেশ। প্রথম ম্যাচে জয়ের আশা জাগালেও, দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ একেবারে অসহায় আত্মসমর্পণ করেছে ইংলিশ বাহিনিদের কাছে। প্রথম ম্যাচের ন্যায় এই ম্যাচেও বলের দ্যুতি ছড়িয়েছেন ইংলিশ দলের অন্যতম লেগ-স্পিনার আদিল রশিদ।
তার চার উইকেট নেওয়ার দিনে বাংলাদেশ ক্রিকেট দল কার্যত মাঝপথেই ম্যাচ থেকে ছিটকে যায়। তবে এর মধ্যে একটি রেকর্ডও গড়েছেন এই লেগি রশিদ। তিনি এখন ইংলিশদের হয়ে ওডিআইতে তৃতীয় সর্বোচ্চে উইকেট শিকারি বোলার।
ম্যাচে তখন টাইগারদের ব্যাটিংয়ে ৩৬ ওভারের খেলা চলছিল। শেষ বলে আফিফ হোসেনকে ব্যাটের কাণায় লাগিয়ে বাটলারের তালুবন্দী করেন রশিদ। আফিফ অফ-স্টাম্প বরাবর বলটি ডিফেন্স করতে চাইলেও সেটি ব্যাট ছুঁয়ে যায়। আম্পায়ারও আউট দিতে দেরি করেননি। সেটি ছিল ম্যাচে রশিদের তৃতীয় উইকেট। একইসঙ্গে যা তাকে ইংল্যান্ডের তৃতীয় সর্বোচ্চ ওডিআই উইকেটটেকারে পরিণত করেছে।
পরে অবশ্য আরও একটি উইকেট পেয়েছেন রশিদ। এতে ১২৪টি ওয়ানডে ম্যাচে রশিদের উইকেট সংখ্যা ১৮১টি। ওডিআইতে তারচেয়ে বেশি উইকেট পেয়েছেন মাত্র দুজন ইংলিশ বোলার। তবে তাদের দুজনই পেসার। সে হিসেবে রশিদ ইংলিশ স্পিনারদের মধ্যে একদিনের ম্যাচে সর্বোচ্চ উইকেট পাওয়া বোলার। তালিকায় শীর্ষে থাকা জেমস অ্যান্ডারসন ১৯৪ ম্যাচে ২৬৯টি এবং দুইয়ে থাকা ড্যারেন গোয়াহ ১৫৮ ম্যাচ খেলে পেয়েছেন ২৩৪টি উইকেট। রশিদের সামনে তাদের দুজনকেই ছাড়িয়ে যাওয়ার বেশ ভালো সুযোগ রয়েছে।
তবে রশিদ ছাড়াও বাংলাদেশের বিপক্ষের ম্যাচটিতে ৪ উইকেট পেয়েছেন পেস অলরাউন্ডার স্যাম কারান। এছাড়া মঈন আলী নিয়েছেন একটি উইকেট।
দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টাইগাররা ১৩২ রানের শোচনীয় হার নিয়ে মাঠ ছেড়েছে। এতে হাতছাড়া হয়ে গেছে সিরিজও। তাই তৃতীয় ওয়ানডে ম্যাচটি হয়ে পড়েছে নিয়মরক্ষার লড়াই। তবে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে আগামী ৬ মার্চ চট্টগ্রামের মাঠে নামবে তামিমরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা