ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
মিরপুরে বাংলাদেশের সেঞ্চুরি, সাকিবের ‘৪০০’
আজ ০৩ মার্চ শুক্রবার, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে এখন পর্যন্ত খেলার মধ্যে রয়েছে বাংলাদেশ। এই দিনে টসের সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি মাইলস্টোনের সাক্ষী হয়ে গেছে দর্শকরা। ক্রিকেট বিশ্বের ৬ষ্ঠ ক্রিকেট ভেন্যু হিসেবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম আন্তজাতিক ম্যাচের ডাবল সেঞ্চুরি পূর্ণ করেছে। এছাড়া আজকের ম্যাচটি মিরপুরে বাংলাদেশের শততম ম্যাচ।
একই দিনে বাংলাদেশের অন্যতম তারকা ক্রিকেটার মুশফিকুর রহিমের (৪২৭ ম্যাচ) পর বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ৪০০তম আন্তর্জাতিক ম্যাচের মাইলস্টোন স্পর্শ করেছেন বাংলাদেশ দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
গত ২০০৬ সালে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় বর্তমানে টেস্ট ও টি-২০ দলের অধিনায়ক সাকিবের। জাতীয় দলের জার্সি গায়ে অভিষেকের পরই নিজের জাত চিনিয়ে যাচ্ছেন মিস্টার সেভেন্টিফাইভ। রেকর্ডের বরপুত্র সাকিবের সামনে ৩০০ উইকেটের মাইলফলক ছোঁয়ারও সুযোগ রয়েছে।
বল হাতে আর ৪ উইকেট নিলে প্রথম বাংলাদেশি হিসেবে ৩০০ ওয়ানডে উইকেটের মালিক হবেন সাকিব। সব মিলিয়ে মাত্র ১৩ বোলার ওয়ানডেতে ৩০০ বা তার বেশি উইকেট শিকার করেছেন।
এ ছাড়াও আরেকটি মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় ব্যাটার সাকিব। আর মাত্র ১৩৫ রান করলেই (দ্বিতীয় ওয়ানডের রান যুক্ত করা হয়নি) বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে ওয়ানডেতে ৭০০০ রান স্পর্শ করবেন তিনি। বাংলাদেশের হয়ে ওয়ানডেতে ৮০৭৪ রান নিয়ে সবার ওপরে রয়েছেন তামিম ইকবাল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা