ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
অস্ট্রেলিয়ার কাছে ম্যাচ হারায় অশ্বিনকে দোষারোপ করা যা বললেনলেন রোহিত
চার মাস টেস্ট সিরিজের প্রথম দুটিতে চরমভাবে হারে অস্ট্রেলিয়া। তবে তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় এই ওজি বাহিনী। ভারতকে এক প্রকার নাকানি-চুবানি খাবিয়ে ৯ উইকেটে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। এই হার নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। অনেকের মতে নিজেদের পাতা ফাঁদে আটকা করলো ভারত।
সিরিজের তৃতীয় টেস্টের তৃতীয় দিনে অজিদেরলক্ষ্য ছিল ৭৫ রানের। এই লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ১০ ওভারে ১৩ রান করেছিল অজিরা। এই ১৩ তান করতে হারায় ১ উইকেট। পরের ৮.৫ ওভারে উঠল ৬৫ রান। প্রতি ওভারে ৭ রানের বেশি তুললেন অস্ট্রেলিয়ার দুই ব্যাটার ট্রাভিস হেড ও মার্নাশ লাবুশেন। ভারতীয় বোলারদের নিয়ে ছেলেখেলা করলেন তাঁরা। কিন্তু কেন এমন হল? নেপথ্যে কি রবিচন্দ্রন অশ্বিনের চালাকি? অতিরিক্ত মাথা খাটাতে গিয়ে কি দলকে ডোবালেন ভারতীয় স্পিনার?
ঠিক কী হয়েছিল? তৃতীয় দিন সকালে ১০ ওভার বল হওয়ার পরে আম্পায়ারের কাছে বল বদলের আবেদন করেন অশ্বিন। তিনি জানান, বলের আকার খারাপ হয়ে গিয়েছে। আম্পায়ারের কাছে এক প্রকার জোরাজুরি করছিলেন অশ্বিন। তাঁর কথা মেনে নিয়ে আম্পায়ার বল বদল করেন। তার পরেই বদলে যায় খেলা।
১১তম ওভার থেকে আক্রমণাত্মক শট খেলতে শুরু করেন হেড ও লাবুশেন। পরের দু’ওভারে ২২ রান ওঠে। সেখানেই খেলা ভারতের হাতের বাইরে বেরিয়ে যায়। বল বদলের পরে পিচ থেকে সাহায্য একেবারেই পাচ্ছিলেন না ভারতীয় বোলাররা। উল্টে অনেক বেশি ভয়ডরহীন ব্যাটিং শুরু করেন হেডরা। বোঝা যাচ্ছিল, বল বেশি শক্ত থাকায় শট খেলতে কোনও সমস্যা হচ্ছে না তাঁদের। পরের ৫৩ বলে খেলা শেষ হয়ে যায়।
অস্ট্রেলিয়ার ব্যাটারদের আক্রমণাত্মক ব্যাটিং দেখে অবাক হয়ে গিয়েছিলেন অশ্বিন। তিনি হয়তো ভেবেছিলেন, শক্ত বলে আরও বেশি বল ঘুরবে। ফলে সমস্যা হবে ব্যাট করতে। কিন্তু উল্টো ঘটনা ঘটে। অশ্বিনের মুখ দেখে বোঝা যাচ্ছিল, নিজের সিদ্ধান্তে হতাশ তিনি।
পরে সাংবাদিক বৈঠকে বল বদল নিয়ে প্রশ্ন করা হয় রোহিত শর্মাকে। ভারত অধিনায়ক অবশ্য অশ্বিনের দোষ ধরেননি। তিনি বলেছেন, ‘‘আমাদের মনে হয়েছিল, বলে কিছু সমস্যা হয়েছে। তাই বদল করতে বলেছিলাম। নতুন বলে যদি তাড়াতাড়ি ২ উইকেট পড়ে যেত তা হলে তো সবাই এই সিদ্ধান্তের প্রশংসা করত। কিন্তু সেটা হয়নি। এতে কারও দোষ নেই। আমাদের যেটা মনে হয়েছিল সেটাই করেছি।’’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা