ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চূড়ান্ত হল যে দল
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট সিরিজ খেলছে ভারত। ৪ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুইটি টেস্ট ভারতের কাছে হেরেছে অস্ট্রেলিয়া। তবে সিরিজের তৃতীয় ম্যাচে ঘুতে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। মুলাত সিরিজের প্রথম দুই ম্যাচে দাপট দেখিয়ে জয় পেলেও তৃতীয় ম্যাচে নিজেদের পাতা স্পিন ফাঁদে কাটা পরেছে স্বাগতিকরা। অজিদের স্পিন তোপে তিন ম্যাচ শেষ সিরিজ এখন ২-১ ব্যবধানে দাঁড়িয়ে আছে। আর ইন্দোর টেস্টে জয়ের পর সিরিজে লড়াইয়ের আশা বাঁচিয়ে রাখলো অজিরা। এ ছাড়া এ জয়ের মধ্য দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করলো অস্ট্রেলিয়া।
সিরিজের শেষ টেস্ট ইন্দোর ৭৬ রানে টার্গেটে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া ক্রিকেট টিম। বার কম হলেও উইকেটের বিচারে এ লক্ষ্যও বেশ চ্যালেঞ্জিং-ই মনে হয়েছিল। কারণ, ম্যাচের প্রথম দুই দিন দেখলে বোঝা যায় এই উইকেটে ১০০ রান তুলতেই হিমশিম খেয়েছে দুই দলই। কিন্তু অজিদের ট্রাভিস হেডের দাপটে ব্যাটিংয়ে দ্বিতীয় ইনিংসের মাত্র ১৯তম ওভারেই জয় নিশ্চিত করেছে অতিথি দল। ৯ উইকেটের এই জয়ে ৬৮ দশমিক ৫২ পয়েন্ট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা নিশ্চিত করল অজিরা।
এদিকে সিরিজের চতুর্থ ও শেষ ম্যাচে আগামী ৯ মার্চ আহমেদাবাদে মুখোমুখি দল দুটি। ইন্দোরে জয়ের পর ২-২ ব্যবধানে সিরিজে সমতায় ফেরার আশা বাঁচিয়ে রাখল সফরকারী দল।
অন্যদিকে অজিরা ফাইনাল নিশ্চিত করলে এখনও তাদের প্রতিপক্ষ নিশ্চিত হয়নি। ফাইনালের আরেক দল হওয়ার লড়াইয়ে এগিয়ে রয়েছে ভারত। ৬০ দশমিক ২৯ পয়েন্ট নিয়ে ফাইনালের অন্যতম দাবিদার রোহিত শর্মার দল। ফাইনালে উঠার দৌড়ে আছে শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকা। ৫৩ দশমিক ৩৩ পয়েন্ট নিয়ে শ্রীলংকার অবস্থান টেবিলের তিন আর দক্ষিণ আফ্রিকা রয়েছে চারে, তাদের পয়েন্ট ৫২ দশমিক ৩৮। তবে ফাইনালের আশা থেকে ছিটকে গেছে ইংল্যান্ড-পাকিস্তানসহ বাকি দলগুলো।
সাউথ আফ্রিকার ম্যাচ বাকি একটি এবং শ্রীলংকার ম্যাচ বাকি দুটি। দুই ম্যাচে শ্রীলংকা জয় পেলেই নিশ্চিতভাবে ফাইনাল নিশ্চিত করবে দলটি। তবে সাউথ আফ্রিকার জয়ের সঙ্গে সঙ্গে শ্রীলংকা ও ভারতের পরাজয়ের জন্য অপেক্ষা করতে হবে। এখন দেখার বিষয়, আগামী ৭ জুন অনুষ্ঠেয় ফাইনালে কে হচ্ছেন অজিদের প্রতিপক্ষ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা