ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
সিরিজ বাঁচাতে ইংল্যান্ডের বিপক্ষে যেমন হতেপারে বাংলাদেশের একাদশ
তিন ম্যাচ ওয়ানডে সিরিজ বোট তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য বাংলাদেশে এসেছেন ইংল্যান্ড ক্রিকেট দল। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ওয়ানডে সিরিজ। গত পহেলা মার্চ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ৩ উইকেটে ইংল্যান্ডকে কাছে হেরেছে বাংলাদেশ। আগামিকাল ৩ মার্চ সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে মানবে বাংলাদেশ ইংল্যান্ড।
এই ম্যাচের আগের দিন অর্থাৎ আজ ০২ মার্চ সন্ধ্যায় হুট করেই বাড়ানো হলো বাংলাদেশ ওয়ানডে দলের সদস্য। সংযুক্ত করা হলো মিডল অর্ডার ব্যাটসম্যান শামীম হোসেনকে। তাকে নেওয়ার পেছনে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনের ব্যাখ্যাটি ক্রিকেট পাড়ায় দারুন লেগেছে। একজনের চোট নিয়ে একটু দুর্ভাবনা থাকায় বাড়তি ফিল্ডার হিসেবে থাকবেন ২২ বছর বয়সী এই ক্রিকেটার!
টাইগার দলে আগ্রাসী এই মিডল অর্ডার ব্যাটসম্যান এখনও পর্যন্ত ১০টি টি-২০ খেলেছেন বাংলাদেশের হয়ে। বাদ পড়ে যাওয়ার পর এবার ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়েই তিনি ফেরেন বুধবার ঘোষিত দলে। পরদিনই তাকে যোগ করা হলো ওয়ানডে দলে।
ওয়ানডেতে তিনি সুযোগ পেলেন প্রথমবার। তাকে নিয়ে দ্বিতীয় ওয়ানডের স্কোয়াড এখন ১৫ জনের। তৃতীয় ওয়ানডের দল ঘোষণা করা হয়নি এখনও।
৫০ ওভারের সংস্করণের ঘরোয়া আসর গত ঢাকা প্রিমিয়ার লিগে খুব ভালো ছিল না পারফরম্যান্স। ১১ ইনিংসে ১টি করে সেঞ্চুরি ও ফিফটিতে তিনি করেছিলেন ৩১.৬৬ গড়ে ২৮৫ রান। তবে তার মূল শক্তির জায়গা যেটি, দ্রুত রান তোলার, সেটির ছাপ ছিল স্ট্রাইক রেটে (১০৩.৬৩)।
তবে তার ব্যাটিং যে ওয়ানডে দলে নেওয়ার ক্ষেত্রে বিবেচ্য ছিল না, সেটি ফুটে উঠল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া প্রধান নির্বাচকের ব্যাখ্যায়।
“আমাদের দলে একজনের ইনজুরি নিয়ে একটু কনসার্ন আছে। তাই বাড়তি ফিল্ডার হিসেবে আমরা ওকে নিয়েছি, সাহায্য করার জন্য। বড় কোনো ইনজুরি নয়, একটু কনসার্ন।”
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড ১৪ জনের। জরুরি প্রয়োজন হলে বাড়তি ফিল্ডার স্কোয়াডে তাই থাকারই কথা। এটির ব্যাখ্যা দিলেন মিনহাজুল আবেদীন।
“কারও ইনজুরি হয়ে গেলে তো বাড়তি আর দুইজন থাকে। এরপর ম্যাচের সকালে কারও ইনজুরি হয়ে গেলে তখন? এজন্য বাড়তি আরেকজন রাখছি।”
তাহলে আপাতত শামীমকে খেলানোর চিন্তা নেই? এই প্রশ্নে প্রধান নির্বাচক আবারও জানিয়ে দিলেন, “না না, বাড়তি ফিল্ডার হিরসবেই নেওয়া।”
ফিল্ডার হিসেবে অবশ্য নানা সময়ে আলাদা করেই নজর কেড়েছেন শামীম। দেশের সেরা ফিল্ডারদের একজন মনে করা হয় তাকে। বুধবার প্রথম ওয়ানডেতে ৩ উইকেটে জিতে সিরিজে এগিয়ে আছে ইংল্যান্ড।
দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম/তৌহিদ হৃদয়/শামীম হোসেন, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা