ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
সাকিব-তামিমের সেই সমস্যার বিষয়টি অস্বীকার করে নতুন তথ্য দিলেন পাপন
বাংলাদেশ ক্রিকেট পাড়ায় সাকিব-তামিমের বিষয় এখন টপ আলোচনা। বেশ কয়েক দিন ধরেই ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের দ্বন্দ্ব নিয়ে। কয়েকদিন আগেই সাকিব-তামিমের সম্পর্ক নিয়ে
একটি খেলাধুলা বিষয়ক ওয়েবসাইডে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানান যে- "সাকিব ও তামিম কথা বলে না, তাদের সম্পর্কটা ভালো না। এতে করে ড্রেসিং রুমের পরিবেশটা অন্যরকম হয়ে উঠেছে।"
সঙ্গে সঙ্গে বৃষ্টির মতো ছড়িয়ে পড়ে এই আলোচনা। এই নিয়ে চারিদিকে শুরু হয় নানা নানা সমালচনা। তবে শেষ পর্যন্ত সাকিব এবং তামিমের এই দ্বন্দ্বের বিষয় নিয়ে অস্বীকার করলেন বিসিবি বস পাপন। সাকিব-তামিম ইস্যুতে নিজের করা মন্তব্যের পর এবার মিডিয়ার ওপরেই দোষ চাপিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
আগের বক্তব্যের সুর পাল্টে তিনি বলেন, “আমিতো বলিনি সাকিব ও তামিমের মধ্যে কোনো সমস্যা আছে। আপনারা বলেছেন, আমি উত্তর দিয়েছি”। বৃহস্পতিবার (২ মার্চ) টিম বাংলাদেশকে উৎসাহ জোগাতে হোটেল সোনারগাঁয়ে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
“আমি তো বলিনি ওদের মাঝে সমস্যা আছে, এটা তো কমন সিক্রেট। আমি তো বলিনি, আপনারা বলছেন। আমি শুধু উত্তর দিয়েছি। এই প্রশ্ন আমার না, আপনাদের। এমনভাব দেখানো হচ্ছে যে বিষয়টা আমি নিয়ে এসেছি। আপনারাই সব সময় এই প্রশ্ন করেন। মাঠে এর প্রভাব না পড়লেই ভালো, শুধু কালকে না। এখানে তামিম-সাকিব ও কোচের সাথে বসেছিলাম, তখনও ওরা কথা বলেছে।”
“এই বিষয়টা এখানেই শেষ করে দেয়া উচিৎ। এটাকে ঘোলাটে করে জোর করব ঝামেলা করার দরকার নাই। আমি যদি একটা কথা বলেও থাকি, আপনাদের বলে রাখছি.. ধরেন একটা কথা বলা আমার ঠিক হয় নাই, বা আমি ভুল। যেটা খারাপ সেটা যদি ঠিক না হয় তাহলেই তো ভাল। আমি জিনিসটা শেষ করতে চেয়েছি।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা