ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
২০২৪ বিশ্বকাপের জন্য বিসিবির ভাবনায় যত জন ক্রিকেটার
কয়েক মাস আগে শেষ হয়ে গেলে টি-২০ বিশ্বকাপ। এই বিশ্বকাপে বাংলাদেশের সুযোগ ছিল আরো ভালো কিছু করার। সেমিতে ওঠার সুযোগ ছিল । তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। এক কথায় ব্যর্থ হয়ে ফিরেছে বাংলাদেশক্রিকেট দল। তবে আগামী বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের মেলে ধরতে চায়। সেই লক্ষ্যে এখন থেকে কাজ শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
আসন্ন টি-২০ বিশ্বকাপকে ঘিরে পরিকল্পনা সাজাতে শুরু করেছে দেশেরের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর কারনে আসন্ন ইংল্যান্ড সিরিজের স্কোয়াডে ব্যাপক পরিবর্তনের ছড়াছড়ি। ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজে নতুন ৩মুখ সহ শামীম পাটোয়ারি ও রনি তালুকদারকে ফিরিয়েছেন নির্বাচকরা। তবে, বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, বিশ্বকাপকে ঘিরে পরবর্তী এক বছরের পরিকল্পনা তারা সাজিয়েছেন।
বিশ্বকাপের পর টি-২০ ক্রিকেটে নতুন যাত্রা শুরু করতে আগামী এক বছর ২২ থেকে ২৪ জন ক্রিকেটারকে নিয়ে পরিকল্পনা করেছে দেশের ক্রিকেট বোর্ড। এরই সুবাদে জায়গা পেয়েছেন সদ্য সমাপ্ত বিপিএলে দুর্দান্ত পারফর্ম করা তিন তরুণ তৌহিদ হৃদয়, তানভির ইসলাম ও রেজাউর রহমান রাজা।
এছাড়াও দীর্ঘ বিরতির পর দলে ফিরেছেন রনি। ২০১৫ সালের জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি টি-টোয়েন্টি খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। সেটিই এখনও পর্যন্ত তার ক্যারিয়ারের একমাত্র আন্তর্জাতিক ম্যাচ। এছাড়াও দলে ফেরানো হয়েছে আগ্রাসী ব্যাটসম্যান শামীমকে।
এক বছরের পরিকল্পনার কথা জানিয়ে নান্নু বলেন, 'বিশ্বকাপের পর এই প্রথম আমরা টি-টোয়েনন্টি খেলব। একটা বিষয় মাথায় ছিল যে এবারের বিপিএলে অনেকজন খেলোয়াড় ভালো পারফর্ম করেছে। এটা মাথায় রেখেই আমরা আগাচ্ছি। আমরা আরেকটা বিষয়ও হাতে নিয়েছি যে আগামী এক বছরের জন্য কিছু খেলোয়াড়কে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছি। সেটা ২২-২৪ জনের হতে পারে। এদের নিয়ে আগামী এক বছরে একটা পরিকল্পনার মধ্যে আগাব। বর্তমানে ফর্মে থাকা খেলোয়াড়দের নিয়েই এই সিরিজটা শুরু করছি আমরা।'
রনির বয়স ৩২। তবে তার দলে ফেরার ক্ষেত্রে শুধু পারফরম্যান্স নয়, ফিটনেসও বড় ভুমিকা রেখেছে। তাই নান্নু জানিয়েছেন, পারফরম্যান্স ও ফিটনেস ভালো থাকলেই বয়সকে অনেকক্ষেত্রে বিবেচনা করা হবে না। তাই খেলোয়াড়দের প্রতি স্পষ্ট বার্তাই পৌঁছাতে চেয়েছেন তারা।
নান্নু আরও বলেন, 'বয়স কোনো বিষয় নয়, এখানে মূল ব্যাপার হচ্ছে ফিটনেস। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ এখন। আন্তর্জাতিক ক্রিকেটে এতোবেশি ম্যাচ হয়, প্রতি মাসেই আন্তর্জাতিক ক্রিকেট থাকে। সঙ্গে ফ্র্যাঞ্চাইজি ও ঘরোয়া ক্রিকেটও আছে। তাই ফিটনেসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ।'
'তাই ফিটনেসটা অনেক গুরুত্বপূর্ণ। এটা সবার জন্যই একটা ইতিবাচক বার্তা, যারা ঘরোয়াতে পারফর্ম করছে তাদের জন্য। যে বয়স কোন বিষয় নয়, ফিটনেস এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়' আরও যোগ করেন বিসিবির এই প্রধান নির্বাচক।
রনি-শামীমদের ফেরালেও বিপিএলে ভালো করেও দলে জায়গা হয়নি নাসির হোসেনের। এই অলরাউন্ডারের ক্ষেত্রে ফিটনেসের উদাহরণ টেনে নান্নু আরও বলেন, 'অনেক কিছু ব্যাপারেই এবার আলোচনা হয়েছে। টিম ম্যানেজম্যান্টের সঙ্গে আলাপ করেই আমরা সিদ্ধান্ত নিয়েছি। ফিটনেস খুব গুরুত্বপূর্ণ, যে যেখানেই পারফর্ম করুক। আমরা যেকোনো একটা ফরম্যাটে ওই খেলোয়াড়কে যদি দরকার হয় অবশ্যই তাকে তৈরি করা হবে।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়