ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টের পিচ নিয়ে সমালোচনায় ম্যাথিউ হেডেন

২০২৩ মার্চ ০২ ১২:৫৭:৪১

ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টের পিচ নিয়ে সমালোচনায় ম্যাথিউ হেডেন

ইতিমধ্যে সিরিজের দুটি টেস্ট চরমভাবে হেরেছে অস্ট্রেলিয়া। তবে গতকাল থেকে শুরু হয়েছে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ। এই ম্যাচের দিন লাঞ্চের কিছুক্ষণ পরে ১০৯ রানে অলআউট হয়ে যায় ভারত ক্রিকেট টিম। ভারতীয়দের পাঁচ উইকেট নেন একাই ম্যাথিউ কুনেম্যান। তিন উইকেট পান নাথান লিয়ন। পিচে অতিরিক্ত টার্ন থাকায় ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে ভারতীয় ব্যাটাররা। দুঃস্বপ্নে পরিণত হয়।

ভারতের ইন্দোরের পিচ দেখে বিস্মিত এই সাবেক ক্রিকেটার ম্যাথিউ হেডেন। মুলাত এই টেস্টে ভারতের ইনিংস চলাকালীন ধারাভাষ্য দিচ্ছিলেন অজি প্রাক্তন তারকা ক্রিকেটার। এক কথায় সরাসরি উইকেট নিতে বিরক্তি প্রকাশ করেন। হেডেন জানান, এইধরনের পিচ টেস্ট ক্রিকেটের জন্য ভাল নয়। তিনি বলেন, 'টেস্টে ষষ্ঠ ওভারে কোনওভাবেই স্পিনারদের বল করতে আসা উচিত নয়। এই কারণেই এইধরনের পিচ আমার পছন্দ নয়। বল এত নীচু থাকা উচিত না, এবং প্রথম দিনে বলে এতটা টার্নও থাকা উচিত নয়।

এই টেস্ট অস্ট্রেলিয়া জিতুক বা ভারত, কোনও কিছু যায় আসে না। এই ধরনের পিচ টেস্টের জন্য ভাল নয়। টেস্ট ম্যাচ চার-পাঁচদিনের হওয়া উচিত। এই অবস্থা দেখে ফ্যানদের জন্য খারাপ লাগছে। আমার মনে হয় না এই টেস্ট চতুর্থ দিন পর্যন্ত গড়াবে।' এদিন টসে জিতে ব্যাটিং নেয় ভারত। প্রথম দুই টেস্টে বিধ্বস্ত হওয়ার পর তৃতীয় টেস্টে প্রত্যাবর্তনের লক্ষ্য নিয়ে নামে অজিরা। ষষ্ঠ ওভারে স্পিন এনে বাজিমাত করেন স্মিথ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ