ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বেরিয়া এলো আসল খবরঃ যার কারনে তৃতীয় টেস্টে ভারতীয় ব্যাটিংদের এমন বাজে হাল
অস্ট্রেলিয়াদের ভারত সফরে ৪ ম্যাচ টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে। ইতিমধে শেষ হয়ে গেছে ২ ম্যাচ। এই দুই ম্যাচে চরম ভাবে হেরেছে। ইতিমধ্যে শুরু হয়েছে সিরিজের তৃতীয় ম্যাচ। ইনদওরে এই ম্যাচে দ্বিতীয় ইনিংসে দাঁড়াতে পারেনি ভারতীয় দলের ব্যাটিং। আয়ারাম-গয়ারাম দশা রোহিত শর্মা, বিরাট কোহলিদের।
কিন্তু কেন এত বাজে ভাবে খেললেন ভারতীয় ব্যাটাররা? কন আত দ্রুত আউট হয়ে ঘরে ফিরলেন তারা। তার একটা বড় কারণ ইনদওরের পিচ। তৃতীয় ওভার থেকে বল ঘুরেছে সেখানে। তার ফায়দা তুলেছেন অস্ট্রেলিয়ার বোলাররা। কেন এ রকম ঘূর্ণি উইকেট তৈরি হল? তার জন্য দায়ী রাহুল দ্রাবিড় নিজেই। ভারতীয় কোচের কারণেই ব্যাটিংয়ের এত খারাপ হাল।
গত মাসে ২৬ ফেব্রুয়ারি ইনদওরে পৌঁছে গিয়েছিলেন রাহুল দ্রাবিড়। সোজা চলে যান যে কাহেন খেলা চলছে সেই মাঠে। তার পর থেকে পিচের নজরদারি করেছেন তিনি। হোলকার স্টেডিয়ামের এক আধিকারিক জানিয়েছেন, দ্রাবিড়কে তিনটি পিচ দেখানো হয়েছিল। তিনি নিজের পছন্দের পিচ বেছে নিয়েছেন।
ওই আধিকারিক বলেছেন, ‘‘মাঠে তিনটি পিচ দেখানো হয়েছিল দ্রাবিড়কে। একটি পিচ পুরো পাটা। ব্যাটারদের স্বর্গ ছিল সেই পিচ। তার পাশের পিচ ছিল অনেকটা নাগপুরের মতো। পিচের কোনও কোনও জায়গা শুকনো ছিল। তৃতীয় পিচটা ছিল পুরো শুকনো। দ্রাবিড় সেই পিচ বেছে নিয়েছিলেন।’’
সেখানেই থেমে থাকেননি দ্রাবিড়। তিনি দাঁড়িয়ে থেকে পিচে রোলার চালিয়েছেন বলে জানিয়েছেন ওই আধিকারিক। তাঁর কথায়, ‘‘দ্রাবিড় পিচে জল দিতে নিষেধ করেছিলেন। শুধু রোলার চালাতে বলেছিলেন। দ্রাবিড়ের কথা মতো সব করা হয়েছিল। ঘাস ছেঁটে ফেলা হয়েছিল।’’
রোলার চালানোর পরে ঢেকে রাখা হয়েছিল হোলকার স্টেডিয়ামের সেই পিচ। তার ফলে পিচ আরও শুকিয়ে গিয়েছে। ম্যাচের দিন সকালে যখন পিচের ঢাকা খোলা হয় তখন দেখা যায় তার রং বদলে গিয়েছে। র্যাঙ্ক টার্নারে পরিণত হয়েছে পিচ। তার ফলে তৃতীয় ওভার থেকেই পিচ ভাঙতে শুরু করেছে। তার ফায়দা তুলেছেন অসি স্পিনাররা।
চলতি সিরিজ়ে প্রথম টেস্ট থেকেই পিচ নিয়ে বিতর্ক চলছে। নাগপুরে প্রথম টেস্টের আগে পিচ নিয়ে অভিযোগ করেছিল অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম। দিল্লিতে দ্বিতীয় টেস্টেও দেখা গিয়েছে ঘূর্ণি পিচ। দু’টি টেস্টই আড়াই দিনে শেষ হয়ে গিয়েছে। আইসিসি পিচ দু’টিকে ‘অ্যাভারেজ’ অর্থাৎ সাধারণ মানের বলেছে। তার পরেও ইনদওরে সেই ঘূর্ণি পিচ তৈরি করলেন দ্রাবিড়। তার খেসারত দিতে হচ্ছে নিজেদেরই। প্রথম দিনই পিছিয়ে পড়েছেন রোহিতরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা