ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
প্রথম ওয়ানডেতে দুর্দান্ত হাফ-সেঞ্চুরি হাঁকিয়ে যা বললেন শান্ত
সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছেন বাংলাদেশ দলের অন্যতম তারকা ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত। সেই ২০১৮ সালে বাংলাদেশ দলের হয়ে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় এই বাঁহাতি ব্যাটসম্যানের। দলে আসার পরে এই ক্রিকেটার পড়ে নানা আলচনা সমালোচনায়। বার বার ব্যর্থ হয় নিজেকে মেলে ধরতে।
অভিষেক হওয়ার ৪ বছর পরেই এসে পেলেন ক্যারিয়ারের প্রথম অর্ধ-শতকের দেখা। সেটাও আবার গতকাল ০১ মার্চ বুধবার ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে। যদিও বাংলাদেশ দল ম্যাচ হেরেছে ৩ উইকেটের ব্যবধানে। অবশ্য এই বাঁহাতি ব্যাটসম্যান শান্ত জানালেন এক ম্যাচেই সব শিখেছেন তা নয়।
ম্যাচ শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন দলের সর্বোচ্চ রান করা ব্যাটসম্যান শান্ত। সেখানে তার কাছে জানতে চাওয়া হয় ওয়ানডে ক্রিকেট ঠিকমতো বুঝতে পারছেন এখন তিনি। জবাবে শান্ত বলেন, ‘মাত্র একটা ম্যাচ রান করলাম।
এখনই আমার মনে হয় যে এটা বলা হয় ঠিক হবে না আমি অনেক কিছু শিখে গেছি। আজকের ম্যাচেও আমার অনেক ভুল ছিল। আমি যদি ইনিংস বড় করতে পারতাম, তাহলে হয়তো আমরা ২৪০-৫০ রান করতে পারতাম। তবে হ্যাঁ, ভালো একটা ইনিংস হয়েছে। এটা আমাকে সামনের ম্যাচগুলোতে আত্মবিশ্বাস যোগাবে।’
ডেভিড মালান শেষ পর্যন্ত ক্রিজে থেকে জিতিয়েছেন দলকে। তবে বাংণাদেশের শেষ পর্যন্ত ক্রিজে থাকতে পারেনি কেউ। এই বিষয়ে শান্ত বলছিলেন, ‘আজকে হয়তো ক্যারি করতে পারেনি, কিন্তু অতীতে আমাদের ব্যাটাররা ইনিংস বড় করে ম্যাচ জিতিয়েছে।
এমন না যে আমাদের ব্যাটাররা ইনিংস লম্বা করতে পারে না। অতীতে যদি দেখেন অবশ্যই অনেকের ভালো ভালো ইনিংস আছে যারা আমাদের ম্যাচ জিততে সাহায্য করেছে। আজকে হয়নি, আশা করবো সামনে যে-ই এমন ইনিংস খেলবে চেষ্টা করবে বড় ইনিংস খেলার।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা