ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
৮ বছর পর আবারও বাংলাদেশ দলে ফিরলেন এই ক্রিকেটার
৭ বছর পরে বাংলাদেশ সফরে এসেছে ইংল্যান্ড ক্রিকেট দল। এই সফরে ইংল্যান্ড এবং বাংলাদেশের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ শেষ হয়েছে আজ। এই ম্যাচে বাংলাদেশ দল হারেছে ৩ উইকেটে।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ শেষ হতে না হতেই বিসিবি ইংলিশ বাহিনীদের বিপক্ষে টি-২০ দল ঘোষণা করল। এই দলে রয়েছে দারুন চমক। বাংলাদেশে সফর করতে আসা ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দলে জায়গা পেয়েছেন বিপিএল মাতানো রনি তালুকদার, তৌহিদ হৃদয়, রেজাউর রহমান ও তানভীর ইসলাম। দলে ফিরেছেন শামীম হোসেন পাটোয়ারিও।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষিত দলে নতুন মুখ তিনজন। তারা হলেন ব্যাটার তৌহিদ হৃদয়, পেসার রেজাউর রহমান রাজা ও স্পিনার তানভির ইসলাম। আট বছর পর দলে ফিরেছেন রনি তালুকদার। ২০১৫ সালে জাতীয় দলের হয়ে একমাত্র টি টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ২২ বলে এক চারে করেছিলেন ২১ রান।
সাকিব আল হাসানের নেতৃত্বে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। প্রথম ম্যাচ আগামী ৯ মার্চ, চট্টগ্রামে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ মিরপুরে যথাক্রমে ১২ ও ১৪ মার্চ।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের লড়াই শুরু হয়েছে ইতোমধ্যে। বুধবার প্রথম ওয়ানডে ম্যাচে ইংল্যান্ডের কাছে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ।
বাংলাদেশ দল: সাকিব আল হাসান, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, শামিম হোসেন, রনি তালুকদার, তৌহিদ হৃদয়, রেজাউর রহমান রাজা, তানভির ইসলাম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা