ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
সর্বনাশা অল-আউটের পথে ভারত, দেখেনিন সর্বশেষ স্কোর
ভারতের ইনিংস বিবরণ:
শুভমন গিলকে নিয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা। বোলিং শুরু করেন মিচেল স্টার্ক। প্রথম বলেই নিশ্চিত আউট হয়ে বেঁচে যান রোহিত। রোহিতের ব্যাটের কানা ছুঁয়ে বল ক্যারির দস্তানায় জমা পড়ে। অস্ট্রেলিয়া জোরালো আবেদন করলেও রিভিউ নেয়নি। আল্ট্রা এজে স্পষ্ট হয়ে যায় যে, রোহিত এক্ষেত্রে আউট ছিলেন। চতুর্থ বলে রোহিতের বিরুদ্ধে এলবিডব্লিউর হালকা আবেদন জানায় অস্ট্রেলিয়া। আম্পায়ার আউট দেননি। পরে বল ট্র্যাকিংয়ে দেখা যায় যে, রোহিত এক্ষেত্রে এলবিডব্লিউ ছিলেন। অর্থাৎ, অস্ট্রেলিয়া রিভিউ নিলে রোহিত এক্ষেত্রেও আউট হয়ে সাজঘরে ফিরতেন।
পঞ্চম ওভারে স্টার্কের বলে ১টি চার মারেন রোহিত শর্মা। ষষ্ঠ ওভারেই অস্ট্রেলিয়া স্পিন আক্রমণ শুরু করে। ৫.৬ ওভারে ম্যাথিউ কুনম্যানের বলে স্টেপ-আউট করে ছক্কা হাঁকানোর চেষ্টা করেন রোহিত। বলের লাইন মিস করেন তিনি। ফলে স্টাম্প-আউট হয়ে মাঠ ছাড়তে হয় ভারত অধিনায়ককে। ২৩ বলে ১২ রান করেন তিনি।
নিজের দ্বিতীয় ওভারে বল করতে এসে শুভমন গিলের উইকেট তুলে নিলেন ম্যাথিউ কুনম্যান। ৭.২ ওভারে স্লিপে স্টিভ স্মিথের হাতে ধরা পড়েন গিল। ১৮ বলে ২১ রান করেন তিনি। মারেন ৩টি চার। নবম ওভারে প্রথমবার বল করতে আসেন নাথান লিয়ন। নিজের প্রথম ওভারেই চেতেশ্বর পূজারার উইকেট তুলে নেন তিনি। ৪ বলে ১ রান করেন তিনি।
১০.৫ ওভারে নাথান লিয়নের বলে কুনম্যানের হাতে ধরা পড়েন রবীন্দ্র জাদেজা। ৯ বলে ৪ রান করেন তিনি। ১১.২ ওভারে কুনম্যানের বলে বোল্ড হন শ্রেয়স আইয়ার। অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়ে প্লেড-অন হন শ্রেয়স। ২ বল খেলেও খাতা খুলতে পারেননি আইয়ার। ভারত ৪৫ রানে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা।
২১.৪ ওভারে টড মার্ফির বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন বিরাট কোহলি। ৫২ বলে ২২ রান করেন তিনি। মারেন ২টি চার। ২৪.৫ ওভারে নাথান লিয়নের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন কেএস ভরত। ৩০ বলে ১৭ রান করেন তিনি। মারেন ১টি চার ও ১টি ছক্কা।
২৮.৩ ওভারে কুনম্যানের বলে অ্যালেক্স ক্যারির দস্তানায় ধরা পড়েন রবিচন্দ্রন অশ্বিন। ১২ বলে ৩ রান করেন তিনি। ভারত ৮৮ রান ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন উমেশ যাদব। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৩১ ওভারে ৮ উইকেটে ১০৬ রান।
ভারতের একাদশ:-
রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএস ভরত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব ও মহম্মদ সিরাজ।
অস্ট্রেলিয়ার একাদশ:-
উসমান খোয়াজা, ট্রেভিস হেড, মার্নাস ল্যাবুশান, স্টিভ স্মিথ (ক্যাপ্টেন), পিটার হ্যান্ডসকম্ব, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), মিচেল স্টার্ক, নাথান লিয়ন, টড মার্ফি ও ম্য়াথিউ কুনম্যান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা