ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
নাসুমের অবিশ্বাস্য ৫ উইকেট, জেনে নিন ম্যাচের ফলাফল
বাংলাদেশ ক্রিকেট লিগ দারুন মেতেছে বাংলাদেশ ক্রিকেটাররা। এই আসরে আগের দিন নিজেদের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট হারিয়ে ২৪৬ রান তুলেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাউথ জোন। তবে শেষদিনে বেশিদূর যেতে পারেনি এই দলটি। ২৭৭ রানে থামে তাদের ইনিংস।
শেষ ইনিংসে ৩০৮ রানের লক্ষ্যে খেলতে নেমে একেবারেই ভালো করতে পারেনি ক্রিকেট বোর্ডের সেন্ট্রাল জোন। নাসুম আহমেদের দারুণ স্পিন বোলিংয়ের সামনে মাত্র ১৯৭ রানে অলআউট হয়েছে দলটি। আর তাতে ১১০ রানের বড় জয় তুলে নিয়েছে সাউথ জোন।
এর আগের দিন ১১২ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছিলেন অমিত হাসান। এর পরে শেষ দিনে তেমন সুবিধা করতে পারেননি তিনি। নিজের রানের সঙ্গে আর চার রান যোগ করে মুশফিক হাসানের বলে লেগ দুর্দান্ত উইকেটের শিকার হন তিনি।
তারপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে সাউথ জোনের ইনিংস। আবু হায়দার রনি ও মুশফিকের দাপটের সামনে টিকতেই পারেনি দলটি। ৪১ বলে ৩২ রান করতে পেরেছেন কেবল নাহিদুল ইসলাম।
সেন্ট্রালের বোলারদের মধ্যে ৭১ রান খরচায় চার উইকেট নেন রনি। ৫৪ রান খরচায় পাঁচ উইকেট নেন মুশফিক।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সেন্ট্রাল জোন। দলটির হয়ে ইনিংস সর্বোচ্চ ৫৯ রান করেন আইচ মোল্লা। ২৭ রান করেন আরিফুল হক। ২৫ রান আসে অধিনায়ক শুভাগত হোমের ব্যাটে।
৯৪ রান খরচায় পাঁচ উইকেট নেন নাসুম। দুটি উইকেট নিয়েছেন খালেদ আহমেদ। একটি করে উইকেট ভাগাভাগি করেছেন আব্দুল হালিম এবং নাহিদুল ইসলাম। প্রথম ইনিংসে সাদমান ইসলামের সেঞ্চুরিতে ৩১৩ রান তুলেছিল সাউথ জোন। জবাবে জাকের আলীর অপরাজিত সেঞ্চুরিতে ২৮৩ রানে অলআউট হয় সেন্ট্রাল জোন।
সংক্ষিপ্ত স্কোর:
বিসিবি সাউথ জোন (প্রথম ইনিংস)- ৩১৩/১০ (৯৭.৫ ওভার) (সাদমান ১৩০, ফজলে রাব্বি ৫০, নাসুম ৪৪*, অমিত ৩০; আবু হায়দার ৫/৫৫, সৌম্য ২/১৭)।
বিসিবি সেন্ট্রাল জোন (প্রথম ইনিংস)- ২৮৩/১০ (৭৪ ওভার) (জাকের ১৩৮*, মিঠুন ৩৮, আরিফুল ২৯; খালেদ ৩/৫৬, নাসুম ৩/৮৪)।
বিসিবি সাউথ জোন (দ্বিতীয় ইনিংস)- ২৭৭/১০ (৯৮.১ ওভার) (অমিত ১১৬, ফজলে রাব্বি ৯০; মুশফিক ৫/৫৪, রনি ৪/৭১)।
বিসিবি সেন্ট্রাল জোন (দ্বিতীয় ইনিংস)- ১৯৭/১০ (৬২.৫ ওভার) (আইচ ৫৯, আরিফুল ২৭; নাসুম ৫/৯৪, খালেদ ২/৩৩)।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা