ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

তৃতীয় টেস্টের জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে শক্তিশালী একাদশ ঘোষণা করলো ভারত

২০২৩ ফেব্রুয়ারি ২৮ ১২:৩৮:২৬

তৃতীয় টেস্টের জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে শক্তিশালী একাদশ ঘোষণা করলো ভারত

অস্ট্রেলিয়া টেস্ট টিম এখন ভারত সফর করছে। ৪ ম্যাচ টেস্ট সিরিজ খেলার জন্য ভারতে এসেছে অজি বাহিনি। ইতিমধ্যেই শেষ হয়েছে ৪ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ২ ম্যাচে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া চরমভাবে পরাজয় বরণ করেছে ভারতের কাছে। বাকি আছে এখনো দুই ম্যাচ। আগামীকাল পহেলা মার্চ থেকে শুরু হবে ভারত অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের তৃতীয়টেস্ট।

প্রথম টেস্ট ম্যাচে ইনিংস ১৩২ রানের বিশাল ব্যবধানে হারে সফরকারী অস্ট্রেলিয়া। ২য় টেস্ট ম্যাচে কিছুটা প্রতিরোধ গড়লেও জয় তুলে নিতে পারেননি সফরকারীরা। ৬উইকেটের জয় পায় ভারত। সিরিজে ২-০ এগিয়ে যান রোহিত শর্মা’রা।

আগামীকাল ১ মার্চ থেকে শুরু হতে চলেছে তৃতীয় টেস্ট। ধর্মশালার মাঠে হওয়ার কথা থাকলেও তা সরে এসেছে মধ্যপ্রদেশের হোলকার স্টেডিয়ামে। ভারতীয় দলের সামনে ফের একবার নতিস্বীকার করবে অজি’রা? নাকি পালটা দেবে তৃতীয় ম্যাচে? সেই প্রশ্নের উত্তর খুঁজছে ক্রিকেটদুনিয়া। তবে লড়াইটা সহজ হবে না তাদের জন্য। চোটের কারণে দেশে ফিরেছেন জশ হ্যাজেলউড, ডেভিড ওয়ার্নাররা। মায়ের শারীরিক অসুস্থতার কারণে নেই অধিনায়ক প্যাট কামিন্সও। স্টিভ স্মিথের নেতৃত্বে অস্ট্রেলিয়া কি পারবে প্রত্যাঘাত করতে নাকি টানা তিন ম্যাচ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করে ফেলবে ভারত? সকলের চোখ এখন ইন্দৌরের দিকে।

ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচের সময়সূচী:-

বর্ডার–গাওস্কর ট্রফি– দ্বিতীয় টেস্ট

স্থান– হোলকার স্টেডিয়াম, ইন্দৌর, মধ্যপ্রদেশ

তারিখ– ১ মার্চ-৫ মার্চ

সময়– সকাল ৯:৩০ (ভারতীয় সময়)

ভারত ও অস্ট্রেলিয়া দুই দলের সম্ভাব্য একাদশ-

ভারতের সম্ভাব্য একাদশ:-

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এস ভরত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রণ অশ্বিন, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ

অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ:-

স্টিভ স্মিথ (অধিনায়ক), উসমান খোয়াজা, ট্র্যাভিস হেড, মার্নাস লাবুশেন, পিটার হ্যান্ডসকোম্ব, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), ক্যামেরন গ্রিন, মিচেল স্টার্ক, নাথান লিয়ঁ, টড মার্ফি, ম্যাথিউ ক্যুনেমান।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ