ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বিশ্বকাপের সেরা দলে একমাত্র ভারতীয় হিসেবে জায়গা পেলেন যে ক্রিকেটার
গতকাল অস্ট্রেলিয়া ও স্বাগতিক সাউথ আফ্রিকার মধ্যকার ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হলো এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এই ম্যাচে দারুন ফর্মে থেকে চ্যাম্পিয়ন হলো অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এই বিশ্বকাপ শেষ হতে না হতেই ঘোষণা করা হলো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশ।
এক দিন আগে সমাপ্ত হাওয়া মহিলা টি-২০ বিশ্বকাপের সেরা একাদশে স্থান পেলেন ভারতের মধ্যে একমাত্র রিচা ঘোষ। এবারের বিশ্বকাপে দারুন ছন্দে ছিল এই ক্রিকেটার। শুধু ভারত নয়, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান ও বাংলাদেশ উপমহাদেশের এই চারটি দলের মধ্যে সেরা একাদশে স্থান পাওয়া একমাত্র ক্রিকেটার তিনি।
আসরের অন্যতম ধারাভাষ্যকার ইয়ান বিশপ, মেলানি জোন্স, এবোনি রেইনফোর্ড - ব্রেন্ট, সাংবাদিক ফিরদোস মুন্ডা, আইসিসি মহিলা ক্রিকেটের ম্যানেজার স্নেহাল প্রধান ( যিনি আহবায়ক হিসেবে কাজ করছেন ) বিশ্বকাপে সেরা প্রদর্শনকারীদের নিয়ে এই সেরা একাদশ নির্বাচন করেছেন।
আইসিসির ওয়েবসাইটে সমর্থকরাও ভোট দিয়েছেন। এই বিশ্বকাপে ৫ ম্যাচে ১৩৬ রান করেছেন রিচা। তার ব্যাটিং গড় ছিলো ৬৮। রিচা ঘোষ ভারতীয় দলে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে খেললেও, বিশেষজ্ঞদের তৈরি একাদশে তাকে লোয়ার অর্ডার ব্যাটার হিসেবে নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার উইকেট-রক্ষক ওপেনিং ব্যাটার এলিসা হিলি উইকেটের পিছনে থাকছেন।
বিশ্বকাপে গ্রূপ পর্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন রিচা। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে জেমাইমা রড্রিগসের সঙ্গে তার পার্টনারশিপের জেরেই ভারত ম্যাচ জেতে। টুর্নামেন্টের সেরা একাদশের মধ্যে যারা রয়েছেন তারা হলেন - তাজমিন ব্রিটস ( দক্ষিণ আফ্রিকা ) - ৩৭ .২০ ব্যাটিং গড়ে ১৮৬ রান করেছেন, এলিসা হিলি ( উইকেট রক্ষক, অস্ট্রেলিয়া) - ৪৭.২৫ ব্যাটিং গড়ে ১৮৯ রান করেছেন, ৪ টি আউট করেছেন, লরা উওলভার্ডট ( দক্ষিণ আফ্রিকা ) -৪৬ এর ব্যাটিং গড়ে ২৩০ রান করেছেন, ন্যাট স্কিভার ব্রান্ট ( অধিনায়ক, ইংল্যান্ড ) - ৭২ এর ব্যাটিং গড়ে ২১৬ রান করেছেন।
এশলে গার্ডনার (অস্ট্রেলিয়া) - ৩৬.৬৬ ব্যাটিং গড়ে ১১০ রান করেছেন ও ১২.৫০ বোলিং গড়ে ১০ উইকেট নিয়েছেন, রিচা ঘোষ ( ভারত ) - ৬৮ এর ব্যাটিং গড়ে ১৩৬ রান করেছেন। সফি একলেস্টোন ( ইংল্যান্ড ) -৭.৫৪ বোলিং গড়ে ১১ উইকেট নিয়েছেন, করিশমা রামহারাক ( ওয়েস্ট ইন্ডিজ ) - ১০ এর বোলিং গড়ে ৫ উইকেট নিয়েছেন, শাবনিম ইসমাইল ( দক্ষিণ আফ্রিকা ) -১৬.১২ বোলিং গড়ে ৮ উইকেট নিয়েছেন।
ডার্সি ব্রাউন ( অস্ট্রেলিয়া ) - ১৫ এর বোলিং গড়ে ৭ উইকেট নিয়েছেন, মেগান স্কাট ( অস্ট্রেলিয়া ) - ১২.৫০ বোলিং গড়ে ১০ উইকেট নিয়েছেন। দ্বাদশ ব্যক্তি হিসেবে রাখা হয়েছে আয়ারল্যান্ডের ওরলা প্রেনডারগাস্টকে, যিনি ২৭ এর সামান্য বেশি ব্যাটিং গড়ে টুর্নামেন্টে ১০৯ রান করেছেন ও ৩ টি উইকেট নিয়েছেন।
রবিবার কেপটাউনের নিউল্যান্ডসে ফাইনালে ১৯ রানে আয়োজক দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে পরপর তিনবার ও ষষ্ঠবারের জন্য মহিলা টি-২০ বিশ্বকাপ জিতলো অস্ট্রেলিয়া। অজিদের কাছেই সেমিফাইনালে হরমনপ্রীতরা ৫ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা