ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
অবিশ্বাস্য ব্যাটিংঃ মুমিনুলের পর জহরুলের সেঞ্চুরি
সাম্প্রতিক বাংলাদেশে চলছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল)। কক্সবাজারে এই আসরে মুমিনুল হকের পর এবার সেঞ্চুরি তুলে নিয়েছেন জহরুল ইসলাম অমি। ম্যাচের তৃতীয় দিনে মুমিনুলের ব্যাট বেশিদূর না আগালেও জহুরুলের সেঞ্চুরিতে বিসিবি নর্থের বিপক্ষে শুরুতে লিড নেয় ইসলামী ব্যাংক ইস্ট জোন। যদিও নিজেদের দ্বিতীয় ইনিংসে তিন উইকেটে এখন পর্যন্ত ১৩৮ রান করে ১১৩ রানের লিড নিয়েছে নর্থ জোন।
এই ম্যাচে মুমিনুল ১০৩ এবং জহুরুল ৫০ রানে তৃতীয় দিনের খেলা শুরু করেছিলেন। তবে দিন শেষে দলের রানের খাতায় ব্যক্তিগত ৩১ রান যোগ করতেই থামতে হয় মুমিনুলকে। নাসির হোসেনের বলে স্টাম্পিং হয়ে ফেরেন ১৩৪ রান করে। ১৭ চার ও দুটি ছক্কা ছিল এই ইনিংসে।
তারপর ইনিংস লম্বা করার কাজে নেমে পড়েন ব্যাটসম্যান জহুরুল। যদিও তাকে সঙ্গ দিতে পারেননি ব্যাটসম্যান ইয়াসির আলী। ১০ রানে ফিরে যান তিনি। তারপর শাহাদাত হোসেন দিপুকে নিয়ে আবারও লড়াই চালিয়ে যান জহুরুল।
এদিনে এই জুটি গড়ার পথে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ১৮তম সেঞ্চুরি তুলে নেন সেঞ্চুরিয়ান জহুরুল। ইসলামী ব্যাংক ইস্ট জোনের অধিনায়ক থামেন ১৯৩ বলে ১০৩ রান করে। ইনিংসে ছিল ৯টি চার ও দুটি ছক্কার মার।
শেষদিকে টেল এন্ডারদের সঙ্গে নিয়ে ৬৮ রান করেন দিপু। শেষ পর্যন্ত ৪০৩ রানে থামে ইসলামী ব্যাংক ইস্ট জোনের ইনিংস। বোলিংয়ে বিসিবি নর্থের হয়ে তিনটি উইকেট নেন সালাউদ্দিন শাকিল। এ ছাড়া ২টি করে উইকেট নেন সানজামুল ইসলাম এবং আমিনুল ইসলাম বিপ্লব।
নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৫৭ রান তোলে নর্থ জোন। দুই ওপেনার তৌফিক খান ৩৯ ও তানজিম তামিম ৩৩ রান করে ফিরে যান। দলীয় ১০৪ রানে নিজেদের তৃতীয় উইকেট হারায় দলটি।
২৩ বলে ১৫ রান করে এনামুল হকের বলে ফিরে যান মাহমুদুল হাসান জয়। পড়ন্ত বিকেলে দলকে আর বিপদে পড়তে দেননি আমিনুল ইসলাম ও নাঈম ইসলাম। আমিনুল ২৫ ও নাঈম ২০ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা