ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
ব্যাটিং অনুশীলনে পাশাপাশি দুই জন তবুও নিশ্চুপ সাকিব-তামিম
ইংল্যান্ডের ক্রিকেট দলের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে অনুশীলনে সময় পার করছে টিম টাইগার। বাংলাদেশ জাতীয় দলের এই শিবিরে দ্বিতীয় মেয়াদে প্রধান কোচের দায়িত্ব নিয়ে কড়া হেডমাস্টার খ্যাত চন্ডিকা হাথুরুসিংহে শিষ্যদের পারফরম্যান্স পরখ করছেন। অথচ দলের সঙ্গে ছিলেন না ‘পোস্টারবয়’ সাকিব আল হাসান।
আজ ২৭ ফেব্রুয়ারি সোমবার সকালে আমেরিকা থেকে দেশে ফিরে এসেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। দেশে ফিরেই ,আঠে নেমে জান তিনি। মুলাত ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে তাই ঢাকায় পা রেখে সেভাবে বিশ্রামও নেননি এই দেশ সেরা ক্রিকেটার। আজ মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন সাকিব।
মিরপুরের ইনডোরে খোলা আকাশের নিচে ব্যাটিং অনুশীলনে করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্যাপ্টেন সাকিব। এ সময় তার ঠিক পাশের নেটেই ব্যাট হাতে প্র্যাকটিস করছিলেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। কিন্তু তাদের কাউকেই একে অপরের সঙ্গে কথা বলতে দেখা যায়নি।
এর আগেও সাকিব আল হাসান আর তামিম ইকবাল একসঙ্গে অনুশীলন করেছেন। একসঙ্গে জুটিবেঁধে ম্যাচে ব্যাটিংও করেছেন তারা। কিন্তু গত শনিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাকিব-তামিমের মধ্যকার ‘দ্বন্দ্ব’ নিয়ে মুখ খোলার পর ক্রিকেট পাড়ায় দুজনকে নিয়ে আলোচনা চলছে।
সাকিব-তামিম ‘শত্রু’ হলে একসঙ্গে কীভাবে খেলবেন? খেলার মধ্যে বোঝাপড়াটা তো খুবই গুরুত্বপূর্ণ। চার পাণ্ডব সাকিব, তামিম, মাহমুদউল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহিম নেটে ব্যাটিং ঝালিয়ে নিয়েছেন। ডানদিক থেকে ধরলে এক আর দুই নম্বর উইকেটে প্র্যাকটিস করেছেন সাকিব আর তামিম। মাহমুদউল্লাহ আর মুশফিক তিন আর চার নম্বর উইকেটে।
আধা ঘণ্টার ওপর ব্যাটিং করেছেন সাকিব-তামিম। এরপর তামিম বিশ্রামে গেলেও সাকিব সরাসরি চলে আসেন চার নম্বর উইকেটে। কোনো বিরতি না দিয়ে ফের প্র্যাকটিস শুরু করেন। সাকিবের অন্ততপক্ষে ৫-৭ মিনিট আগে দুই নম্বর উইকেট ছেড়ে চলে যান তামিম। সাকিব তখনও এক নম্বরে ব্যাট করছিলেন।
তামিম গিয়ে কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে অনেকটা সময় কথা বলেন। সাকিব সেদিকে না গিয়ে সরাসরি চলে যান পরের নেটে। এক নম্বর উইকেটে সাকিব পেস আর স্পিনে আধা ঘণ্টা ব্যাটিং করেছেন। চার নম্বর উইকেটে আবার শুধু স্পিনের বিপক্ষে ব্যাটিং করেন এই তারকা অলরাউন্ডার। এখানে শুরু থেকেই বোলিং করছেন তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন।
রিশাদ দলে না থাকলেও নেট বোলার হিসেবে আছেন। কেননা প্র্যাকটিসে একজন লেগস্পিনার দরকার। বাঁহাতি তাইজুল, ডানহাতি মিরাজ আর লেগি রিশাদকে নিয়ে অনেকটা সময় নেটে কাটিয়েছেন সাকিব। এরপর প্যাড খুলে নিজেই নেমে পড়েন বোলিংয়ে। অনেকটা সময় বল করেন সাকিব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা