ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশ ক্রিকেটকে উন্নত করতে বিসিবির নতুন সিদ্ধান্ত
সদ্য শেষ হয়ে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরেক্রিকেট বিষয়ক প্রযুক্তি ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) না থাকায় এই আসর নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিল দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই ঘটনাকে কেন্দ্র করে এক প্রকার তুলকালাম সৃষ্টি হয়েছিল ক্রিকেট পাড়ায়।
এঈ বিষয় নিয়ে অনেক ক্রিকেটারও জানান নিজেদের অসন্তোষের কথা। অনেক সিদ্ধান্তে মীমাংসার থেকে অসন্তুষ্ট তা বেশি দেখা যায়। পরে অবশ্য প্লে-অফ ম্যাচগুলোতে ডিআরএস ছিল। এই ঘরোয়া আসরের পরে দুদিন বাদেই ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে নামবে বাংলাদেশ। এর আগেও আলোচনা হয়েছিল এ নিয়ে।
আসন্ন এই ইংল্যান্ড সিরিজে তো বটেই, আগামী ২০২৭ সাল অবধি ডিআরএসের জন্য চুক্তি করেছে দেশের ক্রিকেট বোর্ড বিসিবি। এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন।
তিনি বলেছেন, “আপনাদের তথ্যের জন্য বলছি, ডিআরএস নিয়ে তো অনেক কথা হয়েছে, অনেক বিষয় এসেছে, আমরা চেষ্টা করবো ডিআরএসে যারা…ডিআরএস হচ্ছে আমাদের প্রডাকশনের একটা ব্যাপার। ডিসিশন মেকিংয়ে একুরেসি নিশ্চিত করা হয় এটার মাধ্যমে। আগে যখন ডিআরএস ছিল না, তখনও কিন্তু ক্রিকেটটা হতো, বিশ্বকাপের মতো আন্তর্জাতিক ইভেন্টও ডিআরএস ছাড়া হয়েছে।”
“এরপর যখন টেকনোলোজি আসে, তখন ডিআরএসকে আইসিসি থেকে মেন্ডোটেরি করে দেওয়া হয় আইসিসি ইভেন্টে। ঘরোয়া টুর্নামেন্টে আমাদেরও চেষ্টা ছিল ডিআরএস নিশ্চিত করার। আমরা যেটা করেছিলাম, প্রোডাকশনকে দিয়েছিলাম দায়িত্ব।”
“এ জিনিস থেকে বেরিয়ে এসেছি। লম্বা সময়ের চুক্তিতে যাচ্ছি যারা ডিআরএস প্রোভাইড করে, তাদের সঙ্গে। আমাদের অন্তত ২০২৭ পর্যন্ত দীর্ঘ চুক্তি। যেন বাংলাদেশে আন্তর্জাতিক ও ঘরোয়া খেলাগুলো সবগুলোতে ডিআরএসের সাহায্য পায়।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা