ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজঃ পাকিস্তান থেকে সরে যেতে পারে পিএসএল
সাম্প্রতিক চলছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এই আসর নিয়ে আবারও বেকায়দায় পড়েছে দেশটির ক্রিকেট ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবার নিজেদের অন্তঃকোন্দলের কারণেই পিএসএল সরে যেতে পারে দেশের এবাহিরে বা অন্য কোথাওও। প্রাদেশিক সরকারের উদ্ভট আচরণে পিসিবি ও পিএসএলের ফ্র্যাঞ্চাইজিরা জনপ্রিয় এই টুর্নামেন্টটিকে পাকিস্তানের বাইরে উড়িয়ে নেওয়ার পরিকল্পনা করা হসচ্ছে। তবে জানা গেছে আর সম্ভাব্য ভেন্যু হিসেবে শোনা যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রের নাম।
সাম্প্রতিক পুরোদমে আন্তর্জাতিক ক্রিকেট ফিরলেও এখনও পাকিস্তানে বিদেশি ক্রিকেটারদের আতিথেয়তা দেওয়ার সময় বজায় থাকে রাষ্ট্রপ্রধান পর্যায়ের নিরাপত্তা। বিপত্তিটা বেঁধেছে পাঞ্জাবের অন্তর্বর্তীকালীন প্রাদেশিক সরকারের কারণে। পাঞ্জাব সরকার পিসিবির কাছে ৫০০ মিলিয়ন পাকিস্তানি রুপি দাবি করেছে, তা না হলে নাকি লাহোর ও রাওয়ালপিন্ডির ম্যাচগুলোতে বাড়তি নিরাপত্তা জোরদার করা সম্ভব নয়।
অথচ বোর্ড ইতোমধ্যে যে ৫০ মিলিয়ন রুপি দিয়েছে, তার বাইরে এক টাকা দিতেও প্রস্তুত নয়। এমনকি আর কোনো টাকা খরচে রাজি নয় ফ্র্যাঞ্চাইজিরাও। একটি পক্ষ জোর দিয়েই দাবি করছে, বাকি ৪৫০ মিলিয়ন রুপির বড় এক অংশ নাকি পিএসএলের জন্য শহরের সাজগোজ করতেই খরচ হয়ে যাবে।
এমন পরিস্থিতিতে লাহোর ও রাওয়ালপিন্ডির ম্যাচগুলো করাচিতে স্থানান্তরের কথা ভেবেছিল পিসিবি। তবে একপর্যায়ে মোট ২৫০ মিলিয়ন রুপি পরিশোধ করলেই চলবে বলে জানায় পাঞ্জাব সরকার। তাতেও নাকি রফাদফা হয়নি। বিষয়টি তাই গড়ায় প্রধানমন্ত্রী পর্যন্ত।
প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আলোচনা করে এবার গলাতে পারেননি ফ্র্যাঞ্চাইজিদের মন। ফ্র্যাঞ্চাইজিরা এবার দাবি করছে, শহর রাঙানো কিংবা নিরাপত্তা দেওয়া সরকারের কাজ, তাই এখানে বাড়তি কোনো খরচের অঙ্ক গুনবে না তারা। এমন পরিস্থিতিতে পিএসএলের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাত বা যুক্তরাষ্ট্রের কোনো ভেন্যুতে আয়োজন করা যায় কি না, এমন আলোচনাও চলছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা