ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
তামিমের দ্বন্দ্ব স্বীকারের পরের দিনই ঢাকায় পৌঁছেছেন সাকিব
ইংল্যান্ড সিরিজ সামনে রেখে গতকাল দুপুরে সংবাদ সম্মেলনে হাজির হন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল। তার একদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন খেলাধুলা বিষয়ক এক গণমাধ্যমে জানান যে, বাংলাদেশ ক্রিকেট ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল ও টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব এর মধ্যে একটা দ্বন্দ্ব চলছে।
এই দ্বন্দ্বের কারণে বাংলাদেশ ক্রিকেট গ্রুপিংয়ের সৃষ্টি হয়েছে। গতকাল সংবাদ সম্মেলনে এসে দেশ সেরা ওপেনার তামিম ইকবাল এই দ্বন্দ্বের কথা স্বীকার করলেও তিনি জানান এই দ্বন্দ্বের কারনে বাংলাদেশ ক্রিকেটে কোন ধরনের গ্রুপিং সৃষ্টি হয়নি। এর পরও তিনি শান্তির বার্তা জানান
এর পর দিনই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজকে সামনে রেখে যুক্তরাষ্ট্র থেকে আজ ২৭ ফেব্রুয়ারি সোমবার সকাল ৭.৩০ মিনিটে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছেছেন দেস সেরা তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রোটোকল অফিসার ওয়াসিম খান।
এর আগে গেল গত বৃহস্পতিবার থেকে ইংল্যান্ড সিরিজের জন্য দলীয় অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সাকিব ছাড়া এই অনুশীলনে ছিলেন টাইগার দলের বাকি ক্রিকেটাররা। মূলত পারিবারিক কাজে থাকায় সেই অনুশীলনে যোগ দিতে পারেননি সাকিব। তবে সোমবার সেই ব্যস্ততা শেষে দেশে ফিরেছেন এই অলরাউন্ডার।
মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে বুধবার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। খেলা শুরু হবে বেলা বারোটায়।
ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড- তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, তাইজুল ইসলাম, তৌহিদ হৃদয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা