ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

ব্যাট হাতে যে রেকর্ড গড়লেন কিউই পেসার সাউদি

২০২৩ ফেব্রুয়ারি ২৬ ১৭:৪১:৫১

ব্যাট হাতে যে রেকর্ড গড়লেন কিউই পেসার সাউদি

কিউই ক্রিকেট দলে মূলত বোলার হিসেবেই পরিচয় টিম সাউদির। বল হাতে যেমন অনন্য আক্তারকা তিনি তেমন ব্যাট হাতে অবিশ্বাস্য রেকর্ড গড়লেন তিনি। এবার ব্যাট হাতে পেছনে ফেলেছেন ভারতের মহেন্দ্র সিং ধোনি, ইংল্যান্ডের কেভিন পিটারসন এবং পাকিস্তানের মিসবাহ-উল-হকের মতো তারকা ব্যাটারদের। সাম্প্রতিক ওয়েলিংটনে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪৯ বলে ৭৩ রান করেন কিউই অধিনায়ক।

ব্যাট হাতে ৭৩ রানের ইনিংসটি ডানহাতি এই ব্যাটার সাজিয়েছেন ৫টি চার ও ৬টি ছক্কায় এই তারকা। এই ইনিংসে ৬টি ওভার বাউন্ডারির ফলে টেস্ট ক্রিকেটে সাউদির ছয়ের সংখ্যা হলো ৮২। টেস্টে ক্রিকেটে ভারতের সাবেক অধিনায়কের মোট ছয়ের সংখ্যা ৭৮।

ভারতের সাবেক অধিনায়ক ধোনির পাশাপাশি আরও দুই ক্রিকেটারকে পেছনে ফেলেন তিনি। টেস্টে পিটারসন এবং মিসবাহর ছক্কার সংখ্যা ৮১। আর একটি ছক্কা মারলে সাউদি টপকে যাবেন আরও দুই সাবেক ক্রিকেটার অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন এবং ইংল্যান্ডের অ্যান্ড্রু ফ্লিনটফকে। টেস্টে তাদের ছক্কা সাউদির সমান ৮২টি।

টেস্টে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর তালিকায় যৌথ্যভাবে ৯ নম্বরে আছেন সাউদি। আর এই তালিকার শীর্ষে আছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। এখন পর্যন্ত টেস্ট ক্রিকেটে ১০৯টি ছয় মেরেছেন তিনি। ১০৭টি ছক্কা মেরে এই তালিকার দ্বিতীয়তে আছেন নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম। আর তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্টের ছয়ের সংখ্যা ১০০।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ