ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
হার্ট অ্যাটাকে মারা গেলেন এক অলরাউন্ডার, ১০ দিনে তিন ক্রিকেটার হারালো ভারত
খেলার মাঠেই খেলোয়াড়দের মৃত্যু নতুন ঘটনা নয়। এমন এক ঘটোনা ঘটলো ভারতে। ভারতে খেলার মাঠে আরও এক ক্রিকেটারের মৃত্যুর খবর পাওয়া যায়। গতকাল ২৬ ফেব্রুয়ারি শনিবার দেশটির আহমেদাবাদ রাজ্যে একটি ম্যাচে খেলার সময় হার্ট অ্যাটাকে না ফেরার দেশে চলে যায় বসন্ত রাঠৌর নামের এক ক্রিকেটার।
দেশটির এক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, "বসন্ত রাঠৌর বল করার সময় হৃদ্রোগে আক্রান্ত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এ নিয়ে দেশটির গুজরাটে ১০ দিনে তিন ক্রিকেটার মারা গেলেন।"
গুজরাটের পণ্য পরিষেবা কর (জিএসটি) দপ্তরের কর্মী ছিলেন ৩৪ বছর বয়সী বসন্ত। ক্রিকেটকে অনেক ভালোবাসতেন তিনি। সেই ক্রিকেট খেলতে খেলতেই পাড়ি দিলেন না ফেরার দেশে।
প্রতিবেদনে বলা হয়, অলরাউন্ডার বসন্ত আহমেদাবাদের কাছে একটি ডেন্টাল কলেজের মাঠে স্থানীয় ক্রিকেট প্রতিযোগিতার একটি ম্যাচ খেলছিলেন। বল করার এক পর্যায়ে প্রথমে বুকে অস্বস্তি অনুভব করেন তিনি।
পরে ব্যথা শুরু হলে সতীর্থ ও আয়োজকরা প্রথমে তাকে ডেন্টাল কলেজে নিয়ে যান। শরীরে অক্সিজেনের মাত্রা দ্রুত কমতে থাকায় তাকে স্থানীয় সোলা সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসা শুরু হলেও বসন্তকে বাঁচানো সম্ভব হয়নি।
চিকিৎসকরা জানিয়েছেন, তীব্র হৃদরোগে আক্রান্ত হওয়ায় মৃত্যু হয়েছে বসন্তের। বস্ত্রপুরের এই বাসিন্দার স্ত্রীও রয়েছেন।
গত ১০ দিনে বসন্তের আগে দুই ক্রিকেটার রাজকোটের বাসিন্দা প্রশান্ত ভারোলিয়া (২৭) এবং সুরাতের বাসিন্দা জিগ্নেশ চৌহান (৩১) মারা যান। সকলেরই মৃত্যু হৃদ্রোগে আক্রান্ত হয়ে হয়েছে। পর পর এমন ঘটনায় গুজরাটের ক্রিকেট মহলে শোকের ছায়া নেমে এসেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা