ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

সেই কথা অস্বীকার করলেন তামিম

২০২৩ ফেব্রুয়ারি ২৬ ১৪:৫০:০৯

সেই কথা অস্বীকার করলেন তামিম

তবে এবার পাপনের বলা সেই ব্যাপারে মুখ খুলেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ও দেশ সেরা ওপেনার তামিম। এই অধিনায়ক জাতীয় দলে কোনো গ্রুপিং দেখছেন না বলে সাফ জানিয়েছেন। একইসঙ্গে সাকিবের সঙ্গে তার সম্পর্ক নিয়েও মুখ খুলেছেন তামিম।

সাকিব আল হাসানের সঙ্গে দ্বন্দ্ব রয়েছে তামিম ইকবালের। এই ব্যাপারটা সম্পূর্ণ অস্বীকার করেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।

আজ ২৬ ফেব্রুয়ারি রোববার মিরপুরে আসন্ন ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে কথা বলেন বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল। এ সময় তিনি বলেন, সাকিবের সঙ্গে তার কোনো ধরনের ঝামেলা নেই

বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিন বলেন যে, "আমার কাছে মনে হয় সবচেয় গুরুত্বপূর্ণ জিনিস হলো, আমি আর সাকিব যখন বাংলাদেশ দলের জার্সি পড়ে মাঠে নামি, তখন আমি আমার সেরাটা দেই, সে তার সেরাটা দেয়। আমি যখন অধিনায়কত্ব করি, তখন যে কোনো পরামর্শ চাই। সে আমাকে পরামর্শ দেয়। আবার সে যখন অধিনায়কত্ব করে, তখন তার কোনো পরামর্শের প্রয়োজন হলে, আমি সেটার জন্য প্রস্তুত থাকি। এর বাইরে কিছু নেই।"

ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে ওয়ানডে দলের অধিনায়ক বলেন, পরিবেশ ভালো না থাকলে বাংলাদেশ সাফল্য পেত না। তিনি বলেছেন, ‘দলের আবহাওয়া খুব ভালো; অনেক দিন ধরেই। রেজাল্টও তো দেখছেন। শেষ পাঁচ বছর ধরে ওয়ানডেতে ভালো ছিলাম। যখন ড্রেসিংরুম ভালো থাকে, তখনই এমন ফল আসে। সবকিছুই স্বাভাবিক আছে।’

আগামী ১ মার্চ শুরু হবে বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে সিরিজ। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম দুই ম্যাচ। আর তৃতীয় ম্যাচ হবে চট্টগ্রামে। আপাতত শুধু মাঠের লড়াইয়ে ফোকাস করতে চান তামিম ইকবাল।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ