ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

স্বাগতিকদের জন্য প্রস্তুত আমরা: ল্যানিং

২০২৩ ফেব্রুয়ারি ২৬ ১৩:৩৪:০৫

স্বাগতিকদের জন্য প্রস্তুত আমরা: ল্যানিং

মেগ ল্যানিংয়েরও সতীর্থদের শক্তি-সামর্থ্য নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। তাই অস্ট্রেলিয়া অধিনায়ক জোর গলায় বললেন, ‘স্বাগতিকদের জন্য প্রস্তুত আমরা।’

২৫ ফেব্রুয়ারি ফাইনালের আগে সংবাদ সম্মেলনে ল্যানিং বলেন, ‘এটা বিশ্বকাপ ফাইনাল। তাই সবার ওপরে চাপ রয়েছে। কোনো নিশ্চয়তা নেই। নির্দিষ্ট দিনে কী ঘটে তার ওপর নির্ভর করে সবকিছু। দক্ষিণ আফ্রিকা বেশ ভালো ক্রিকেট খেলছে। আপনি যদি বিশ্বকাপের ফাইনালে ওঠেন তবে আপনি কিছু ভালো দলকে হারিয়েছেন।’

দেশের মাটিতে কন্ডিশন আর ভক্তদের ভিড়, দুই দিক থেকেই এগিয়ে থাকবে প্রোটিয়া মেয়েরা। যা শিরোপার লড়াই আরও চ্যালেঞ্জিং করে তুলবে অজি মেয়েদের জন্য। বিষয়টি অজানা নয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তাতে অবশ্য ভড়কে যাচ্ছে না তারা; বরং ফাইনাল উপভোগ করার পক্ষে ল্যানিং।

অস্ট্রেলিয়ান অধিনায়ক বলেছেন, ‘আমরা আশা করছি তারা মাঠে নেমে পূর্ণশক্তি নিয়ে খেলবে। এই মুহূর্তে আবেগও তাদের বড় শক্তি। আমরা সবকিছুর প্রস্তুত। যতটা সম্ভব পরিকল্পনা কার্যকর করতে হবে। এটি একটি অবিশ্বাস্য পরিবেশ এবং একটি আশ্চর্যজনক স্থানে একটি দুর্দান্ত ম্যাচ হতে চলেছে। আমরাও উদ্দীপ্ত, মাঠে নামার তর সইছে না।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ