ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
ইংল্যান্ড নয় বিশ্ব একাদশের সাথে খেলবে বাংলাদেশ
দীর্ঘ প্রায় ৬ বছর পর বাংলাদেশ সফরে এসেছে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। চলতি সফরে বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-২০ ম্যাচের সিরিজ খেলবে সফরকারীরা। ওয়ানডে ম্যাচ দিয়ে সিরিজ শুরু হবে ১ এ মার্চ। ইতিমধ্যে বাংলাদেশে এসে অনুশীলন শুরু করে দিয়েছে ইংল্যান্ড দল।
তবে ইংল্যান্ডের দল দেখে মনে হবে এ যেন ইংল্যান্ড জাতীয় দল নয় বিশ্ব একাদশ। ইংল্যান্ডের ঘোষিত দলে আছে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ বংশোদ্ভূত বেশ কয়েক জন ক্রিকেটার। চলুন দেখে নেয়াযাক ভিন্ন দেশের বংশোদ্ভূতের ক্রিকেটারদের নাম।
ইংল্যান্ডের স্পিন বিভাগ সমলানো দুই স্পিনার আদিল রশিদ ও মঈন আলী দুজনই পাকিস্তান বংশোদ্ভূত ক্রিকেটার। তারা ইংল্যান্ডের ওয়ানডে ও টি-২০ বিশ্বকাপ জেতানোর অন্যতম কান্ডারি। এদিকে আবার তরুন লেগ স্পিনার রেহান আহামেদও পাকিস্তান বংশোদ্ভূত। তিনিও ইংল্যান্ডের স্পিন বিভাগের নির্ভরযোগ্য বোলার হয়ে উঠেছেন। টেস্ট ক্রিকেট ইতিহাসের সবচেয়ে কম বয়সি ক্রিকেটার হিসেবে এক ইনিংসে ৫ উইকেট নেয়ার রেকর্ড গড়েছেন তিনি।
ইংল্যান্ডের পেস বিভাগ সামলানো সাকিব মাহমুদ ও জোফ্রা আর্চার দুই জন দুই দেশের। সাকিব মাহমুদ পাকিস্তান বংশোদ্ভূত ও জোফ্রা আর্চার ওয়েস্ট ইন্ডিজ বংশোদ্ভূত। জোফ্রা আর্চারতো ওয়েস্ট ইন্ডিজে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপও খেলেছে।
অন্যদিকে ইংল্যান্ডের ব্যাটিং বিভাগে ঝড় তোলা জেসন রয় ও দাভিদ মালান দক্ষিণ আফ্রিকা বংশোদ্ভূত। আবার অলরাউন্ডার স্যাম কারান জিম্বাবুয়ে বংশোদ্ভূত। স্যাম কারানের বাবা কেভিন কারান খেলতেন জিম্বাবুয়ের হয়ে।
বাংলাদেশ সফরের জন্য ইংল্যান্ডের ওয়ানডে ও টি-২০ দল:
ওয়ানডে দল: জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, মঈন আলী, জোফরা আর্চার, স্যাম কারান, সাকিব মাহমুদ, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিসি টপলি, জেমস ভিন্স, ক্রিস ওকস, মার্ক উড, উইল জ্যাকস।
টি-২০ দল: জস বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, রেহান আহমেদ, মঈন আলী, জোফরা আর্চার, স্যাম কারান, বেন ডুকেট, উইল জ্যাকস, ক্রিস জর্ডান, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, রিসি টপলি, ক্রিস ওকস, মার্ক উড।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা