ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
মাহমুদউল্লাহ’র অবসর নিয়ে যা বললেন বিসিবি বস পাপন
বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটারদের মধ্যে অন্যতম একজন মাহামুদউল্লাহ রিয়াদ। তার ত্যাগের কথা বাংলাদেশের ক্রিকেট ভক্তরা ভালো জানেই। নিজের পছন্দের জায়গা ছেড়ে ফিনিসারের দায়িত্ব খুব ভালো ভাবে পালন করে যাচ্ছেন তিনি।
তবে এখন তিনি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের একদম শেষ পর্যায়ে রয়েছেন। অনেক আগেই টেস্ট ক্রিকেটকে থেকে অবসর নিয়েছেন সাইলেন্ট কিলার। টি-২০ দলেও তার জায়গা এক প্রকার অনিশ্চিত। বর্তমানে বাংলাদেশ ওয়ানডে দলে নিয়মিত খেলছেন মাহমুদুল্লাহ রিয়াদ।
চলতি বছর আসন্ন ওয়ানডে বিশ্বকাপের পরে হয়তো শেষ হয়ে যেতে পারে মাহমুদুল্লাহ রিয়াদের অধ্যায়। তবে টেস্ট ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে মাহমুদুল্লাহ রিয়াদ অবসর গ্রহণ করলেও এখনো টি-টোয়েন্টি এবং ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিননি তিনি।
তবে মাহমুদউল্লাহ যদি টি-টোয়েন্টি কিংবা ওয়ানডে থেকে অবসর নিতে চায়, তাহলে সংবর্ধনার আয়োজন করবে বিসিবি। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
এ নিয়ে মাহমুদউল্লাহর সঙ্গে কথা হয়েছে বলেও জানান পাপন, “আমি কয়েক দিন আগে মাহমুদউল্লাহকে ফোন করে বলেছিলাম, তোমার যদি অবসর নেওয়ার কোনো পরিকল্পনা থাকে দয়া করে আমাদের জানাও”।
“কারণ আমরা এমন একটা সুযোগ সৃষ্টি করব, যাতে তুমি একটা সিরিজ খেলার মাধ্যমে অবসর নিতে পারো। সে বলেছিল, আমাকে জানাবে। কিন্তু আমি জানি সে আমাকে জানাবে না। এখন পর্যন্ত শুধু তামিমই (ইকবাল) আমাকে জানিয়েছিল।”
পাপন আরো বলেন, “মাহমুদউল্লাহ যদি মনে করে যে সে ওয়ানডে বা টি-টোয়েন্টি ছেড়ে দেবে, তাহলে আমরা তার জন্য মালিঙ্গা বা টেন্ডুলকারের মতো কিছু করতে পারি। তবে খেলোয়াড়রা যদি না চায়, তাহলে এই বার্তা দেব, তাদের ব্যাপারে আমরা কিন্তু প্রস্তুত। আমি মাশরাফিকে অনেকবার জিজ্ঞেস করেছি, কিন্তু সে বিদায়ী সিরিজ চায়নি। সে কিন্তু এখনো আন্তর্জাতিক ক্রিকেট ছাড়েনি।”
সাক্ষাৎকারে ক্রিকেটারদের বিদায়ী সংবর্ধনা প্রসঙ্গে পাপনকে জিজ্ঞেস করা হয়। জবাবে বিসিবি বস বলেন, “এটা কঠিন, ভিন্ন ভিন্ন সময়ে তিন ফরম্যাটে আপনি কীভাবে সংবর্ধনা দেবেন? উদাহরণস্বরূপ রিয়াদের কথাই বলি। টেস্ট থেকে অবসর নেয়ার সময় ও আমাদের জানালে কিছু একটা করতে পারতাম।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা