ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশের জন্য বিশাল সুখবর, ইনজুরির কবলে ইংল্যান্ড
আগামী ১ম মার্চ থেকে মাঠে গড়াবে বাংলাদেশ-ইংল্যান্ড মধ্যকার ওয়ানডে সিরিজ। এর আগে ইনজুরি হানা দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট টিম। প্রথম দিনে অনুশীলনে চোটের কারণে ছিটকে গেলেন টম অ্যাবেল। ব্যাটিং অলরাউন্ডারের পরিবর্তে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে ডাক পেয়েছেন এই উইল জ্যাকস।
আজ ২৫ ফেব্রুয়ারি শনিবার রাতে বাংলাদেশে পৌঁছানোর কথা এই ব্যাটারের। গণমাধ্যমে এক বার্তায় এমনটাই তথ্য জানা যায় যে ইংল্যান্ড ক্রিকেট দলের মিডিয়া ম্যানেজার ম্যাট সোমারফোর্ড। বার্তায় তিনি লিখেছেন, ‘ওয়ানডে সিরিজের জন্য উইল জ্যাকসকে দলে ডাকা হয়েছে। আজই (শনিবার) তার ঢাকায় পৌঁছানোর কথা। টেস্ট দলের সঙ্গে এতদিন নিউজিল্যান্ডে ছিলেন জ্যাকস।’
নিউজিল্যান্ডে টেস্ট সিরিজ খেলছে ইংল্যান্ড। সে দলের সদস্য ছিলেন জ্যাকস। কিন্তু সুযোগ পাননি একাদশে। বাংলাদেশের বিপক্ষে ঘোষণা করা ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে থাকলেও ছিলেন না ওয়ানডে স্কোয়াডে। এ পর্যন্ত ইংলিশদের হয়ে দুটি টেস্ট ও দুটি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।
ওয়ানডেতে অভিষেকের অপেক্ষায় রয়েছে জ্যাকস। এর আগে বাংলাদেশে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ২০২১-২২ মৌসুমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে খেলেছেন তিনি। সেবার ১১ ম্যাচে ৪১ গড় আর ১৫৫ স্ট্রাইক রেটে ৪১৪ রান করে ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষে।
গতকাল শুক্রবার বাংলাদেশে পৌঁছেছে ইংল্যান্ড দল। ১ মার্চ শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ হবে ৩ ও ৬ মার্চ। ওয়ানডে সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অন্তর্ভুক্ত। যদিও এরই মধ্যে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করেছে দুই দল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা