ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
‘মাহমুদউল্লাহকে বলেছি, অবসর নিতে চাইলে জানাও’
বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপান্ডব বলা হয় মাশরাফি তামিম সাকিব মুশফিক মাহমুদুল্লাহকে। ইতিমধ্যে আলাদা আলাদা ফরমেট থেকে অবসর ঘোষণা দিয়েছেন চার পান্ডব। তবে সব ফরমেটে খেলা চালিয়ে যাচ্ছে এক মাত্রসাকিব,
বাংলাদেশ জাতীয় দলের এই পঞ্চপাণ্ডবদের মধ্যে অন্যতম সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ক্রিকেটের দীর্ঘ ফরমেট টেস্ট থেকে নিয়েছেন অবসর, এর পরে বাদ পরেছেন টি-২০ থেকেও। এখন শুধুমাত্র খেলছেন ওয়ানডে। বিপিএলেও নজরকাড়া কিছু করতে পারেননি। মাঠে মধ্যে ফিল্ডিংয়ের অবস্থাও যাচ্ছে তাই। বাংলাদেশ ক্রিকেট পাড়ায় অনেকেই ভাবছেন ইংল্যান্ড সিরিজই তাই মাহমুদউল্লাহর শেষ পরিক্ষা। বিসিবি সভাপতিও জানালেন, তিনি মাহমুদউল্লাহর সঙ্গে আলোচনা করেছেন তার অবসর নিয়ে।
ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েসবসাইট ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে বিসিবি সভাপতি বলেছেন, ‘মাহমুদউল্লাহর ব্যাটিং নিয়ে কোনো অভিযোগ নেই। তবে তার ফিল্ডিং নিয়ে আমি বিভিন্নজনের কাছ থেকে নেতিবাচক কথা শুনেছি। বয়সের সঙ্গে সব কিছুই বদলে যায়, যেমন রিফ্লেক্স, আইসাইট এবং রিঅ্যাকশন টাইম। মাহমুদ উল্লাহ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একজন অলরাউন্ডার, কারণ কঠিন সময়ে তাকে আমরা বোলিং করাতাম।’
তবে দেশের ক্রিকেটে অনেক অবদান রাখা পঞ্চপাণ্ডবকে মাঠ থেকেই বিদায় দিতে চায় বিসিবি। এ নিয়ে মাহমুদউল্লাহর সঙ্গে কথা হয়েছে বলেও জানান পাপন, ‘আমি কয়েক দিন আগে মাহমুদ উল্লাহকে ফোন করে বলেছিলাম, তোমার যদি অবসর নেওয়ার কোনো পরিকল্পনা থাকে দয়া করে আমাদের জানাও। কারণ আমরা এমন একটা সুযোগ সৃষ্টি করব, যাতে তুমি একটা সিরিজ খেলার মাধ্যমে অবসর নিতে পারো। সে বলেছিল, আমাকে জানাবে। কিন্তু আমি জানি সে আমাকে জানাবে না। এখন পর্যন্ত শুধু তামিমই আমাকে জানিয়েছিল।’
এই সময়ের বাস্তবতায় ক্রিকেটারদের বিদায়ি সিরিজ আয়োজন সম্ভব কি না―এমন প্রশ্নে পাপন বলেন, ‘এটা খুবই কঠিন, কারণ তিনটি ফরম্যাট। কিভাবে ভিন্ন তিন ফরম্যাটে বিদায়ি সিরিজ আয়োজন করা যায়? উদাহরণস্বরূপ, মাহমুদ উল্লাহ যদি মনে করে যে সে ওয়ানডে বা টি-টোয়েন্টি ছেড়ে দেবে, তাহলে আমরা তার জন্য মালিঙ্গা বা টেন্ডুলকারের মতো কিছু করতে পারি। তবে খেলোয়াড়রা যদি না চায়, তাহলে এই বার্তা দেব, তাদের ব্যাপারে আমরা কিন্তু প্রস্তুত। আমি মাশরাফিকে অনেকবার জিজ্ঞেস করেছি, কিন্তু সে চায়নি (বিদায়ি সিরিজ)। সে কিন্তু এখনো আন্তর্জাতিক ক্রিকেট ছাড়েনি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা