ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
অস্ট্রেলিয়া-ভারত সিরিজ নিয়ে অবিশ্বাস্য ভবিষ্যৎবাণী করলেন সৌরভ
ইতোমধ্যেই সিরিজের প্রথম দুই ম্যাচে জয় তুলে নিয়েছে ভারত। সৌরভ গাঙ্গুলি মনে করেন, এই সিরিজে অজিদের হোয়াইটওয়াশ করবে ভারত।
সিরিজের প্রথম ম্যাচ নাগপুর টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৭৭ রান তুলেছিল অস্ট্রেলিয়া। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে ৪০০ রান সংগ্রহ করেছিল ভারত ক্রিকেট দল। এরপর ২২৩ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে দ্রুতই ভেঙ্গে গেছে অজি ব্যাটিং লাইনআপ। দ্বিতীয় ইনিংসে একশো রানও যোগ করতে পারেনি স্কোরবোর্ডে। এরফলে ইনিংস ব্যবধানে হারে অজি বাহিনি।
৪ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাজে ব্যাটিংয়ের পর অস্ট্রেলিয়ার সামনে সুযোগ ছিল দিল্লিতে ঘুরে দাঁড়ানোর। তবে সেখানেও ব্যর্থ তারা। প্রথম ইনিংসে ২৬৩ রান করার পর দ্বিতীয় ইনিংসে কোনোরকমে তিন অঙ্ক স্পর্শ করেছে অজিরা। এরফলে ম্যাচও হারতে হয়েছে তাদের। এই সিরিজে এখন জয়ের আর কোনো সম্ভাবনা নেই অজিদের। সিরিজের বাকি সব ম্যাচ জিতলেও সিরিজ ড্র হবে।
গাঙ্গুলি বলেন, 'আমি তো দেখতে পাচ্ছি ৪-০। ভারতকে হারানো অস্ট্রেলিয়ার জন্য কঠিন হবে। এই কন্ডিশনগুলোতে আমরা অনেক বেশি কর্তৃত্বপরায়ণ দল।’
আগামী ১ মার্চ সিরিজ হার এড়াতে ইন্দোরে ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। এই ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন না প্যাট কামিন্স। অসুস্থ মায়ের সঙ্গে থাকতে ছুটি নিয়েছেন তিনি। অধিনায়কত্ব করবেন স্টিভ স্মিথ।
এদিকে ঘরের মাঠে সর্বশেষ খেলা ৫টি টেস্ট সিরিজের পাঁচটিতেই জিতেছে ভারত। এই পাঁচ সিরিজের মধ্যে মোটে এক ম্যাচে সফরকারী দলের বিপক্ষে হেরেছে তারা। বিপরীতে ১১ টেস্টে জয় পেয়েছে রোহিতের দল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা