ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
নাইমের অপরাজিত হাফ সেঞ্চুরিতে শেষ হল নর্থ জোনের প্রথম দিন, জেনে নিন ফলাফল
দেখতে দেখতে শুরু হয়ে গেল বাংলাদেশের ঘরোয়া আসর বাংলাদেশ ক্রিকেট লিগ। গত কয়েক মাস ধরেই ধারাবাহিক ভাবে ব্যাট করে যাচ্ছে টাইগার ক্রিকেটার নাইম ইসলাম। সেটা অব্যাহত আছে চলমান দেশের অন্যতম আসর বাংলাদেশ ক্রিকেট লিগেও (বিসিএল)। এই আসরে ইসলামি ব্যাংক ইস্ট জোনের বিপক্ষে প্রথম দিনেই হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। অধিনায়কের অপরাজিত ৭৫ রানের সুবাদে ৬ উইকেটে ২৮৮ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নর্থ জোন।
আজ ২৫ ফেব্রুয়ারি কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নর্থ জোন। এইমাচের আজকের ইনিংসের প্রথম বলেই তোফিক খান তুষারকে সাজঘরে ফিরিয়ে বোলিংয়ে দুর্দান্ত শুরু করেন টাইগার ক্রিকেটার আবু জায়েদ রাহি। গোল্ডেন ডাক খেয়ে আসর শুরু করেছেন এই ওপেনার।
এরপর দ্বিতীয় উইকেটে তানজিদ হাসান তামিম এবং মাহমুদুল হাসান জয়ের ৯১ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় নর্থ জোন। অবশ্য এই দুইজনই সাজঘরে ফিরেছেন হাফ সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে। জয়ের ব্যাট থেকে এসেছে ৪২ রান। আর তামিম ফিরেছেন ৪৫ রান করে।
চার নম্বরে ব্যাটিং করতে নেমে ভালো শুরু করেছিলেন আমিনুল ইসলাম বিপ্লব। কিন্তু ইনিংস বড় করতে পারেননি এই অলরাউন্ডার। শেষ পর্যন্ত ৪৯ বলে ২৪ রান করে সাজঘরে ফিরেছেন। তার ইনিংসে ৩টি চারের মার ছিল।
সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত ব্যাটিং করেছিলেন নাসির হোসেন। সেই ফর্ম তিনি টেনে এনেছেন বিসিএললেও। ৭৯ বল খেলে ৪৬ রান এসেছে তার ব্যাট থেকে।
বেশিরভাগ ব্যাটারই ভালো শুরু পেয়েও বড় ইনিংস খেলতে পারেননি। তবে এদিন একমাত্র ব্যাতিক্রম ছিলেন নাইম। অধিনায়ক হাফ সেঞ্চুরি করে অপরাজিত আছেন। ২০৭ বল খেলে ৭৫ রান করে আপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন তিনি। আরেক প্রান্তে সানজামুল ইসলাম ৭ রান নিয়ে উইকেটে আছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- ভিএআরে বাতিল গোল : আর্জেন্টিনার খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE