ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

সাকিব-মুশফিক ছাড়াও নতুন করে যার প্রশংসা করলেন সৌরভ

২০২৩ ফেব্রুয়ারি ২৫ ১২:১৭:২৩

সাকিব-মুশফিক ছাড়াও নতুন করে যার প্রশংসা করলেন সৌরভ

নিজের নামের সেই সকল ট্রল ভাঙিয়ে বিপিএলের দুর্দান্ত ব্যাটিং করে টুর্নামেন্ট সেরা হয়েছেন তিনি। এ জেন ক্রিকেট ইতিহাসে ঘোর অন্ধকার সময় পেরিয়ে সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে আলো ছড়াচ্ছেন এই টাইগার ব্যাটার। শন্তের এমন পারফরম্যান্সের কারণে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর কাছেও পৌঁছে গেছে টাইগার ওপেনার শান্ত’র নাম।

বৃহস্পতিবার বাংলাদেশের সফল করতে আসেন ভারতীয় ক্রিকেটের অন্যতম উজ্জ্বল নক্ষত্র সাবেক ক্রিকেটার ও সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী। এরপর আজ গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিসিআইয়ের সাবেক এই সভাপতি বাংলাদেশের ক্রিকেট নিয়ে নানা ধরনের কথা বলেছেন। জানিয়েছেন সাকিব, মুশফিক ও শান্তদের ভাল খেলার কথা।

সৌরভ বলছিলেন, ‘বাংলাদেশে প্রচুর ভাল খেলোয়াড় রয়েছে। আমি কালকেও বলছিলাম, ১৭ কোটি মানুষের মধ্য থেকে এত এত ক্রিকেটীয় ট্যালেন্ট বের হচ্ছে। এখানে সাকিবের মতো অলরাউন্ডার আছে, আছে মুশফিকুর রহিম। আবার শান্তও এখন ভাল খেলছে। আমি খবর রাখি তো, দেখি বাংলাদেশের খেলা। বাংলাদেশের খেলা আমার সব সময় ভাল লাগে।’

এরপর বাংলাদেশে খেলা নিজের অতীত সময়ে ফিরে যান সৌরভ, ‘আমার প্রথম টেস্ট অধিনায়কত্ব এবং বাংলাদেশের প্রথম টেস্ট ছিল ২০০০ সালে। আর এখানে যখন আসি, অনেক বেশি আতিথেয়তা পেয়েছি। ফলে সব সময়ই চেয়েছি এখানকার মানুষেরা ভাল করুক। তাদের ভাল ফলে আমারও ভাল লাগে।’

আইপিএলের প্রসঙ্গ টেনে সৌরভ বলেন, ‘আগে তো সাকিব বহুবার খেলেছে কেকেআরে (কলকাতা নাইট রাইডার্সে)। এমনকি সাকিব আইপিএল উইনিং টিমেও ছিল। মুস্তাফিজুরও মনে হয় উইনিং টিমে খেলেছে, সানরাইজার্সে। সেটাই বলি, তোমাদের এখানে এত ট্যালেন্ট। তারা যখন অন্য দেশে যায়, অন্য টিমে খেলে সেখানেও তারা প্যারফরম্যান্স করে।’

টি-২০ ক্রিকেটে বাংলাদেশ কিভাবে আরও ভাল করবে সেই পরামর্শ দিয়েছেন সৌরভ। তিনি জানান, ‘টি-টোয়েন্টিতে একটু ভালো করতে হলে পাওয়ার হিটিং দরকার। পাওয়ার হিটিং মানে হেভি হিটিং। যেমন করে হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবরা খেলছে।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ