ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
৪৩৫ এ ইংল্যান্ডের ইনিংস ঘোষণা, চরম ব্যাটিং বিপর্যয়ে নিউজিল্যান্ড
অনদিকে বৃষ্টির কারণে দিনের শেষভাগে খেলা বন্ধ না থাকলে কিউইদের বাকি তিন উইকেটও হয়তো তুলে নিতে পারতেন জেমস অ্যান্ডারসন-জ্যাক লিচরা। ইংল্যান্ডের এই দুই দুর্দান্ত বোলারই তিনটি করে উইকেট ভাগাভাগি করে নিয়েছেন। একটি উইকেট গেছে স্টুয়ার্ট ব্রডের ঝুলিতে।
বড় রানের জবাবে খেলতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে কিউইরা। মাত্র ২১ রানে তারা টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায়। ডেভন কনওয়ে ফেরেন শূন্য রানে। কেন উইলিয়ামসনের ব্যাট থেকে আসে মাত্র ৪ রান। উইল ইয়ন করেন ২ রান।
চতুর্থ উইকেটে হ্যানরিন নিকোলসকে নিয়ে কিছুটা হাল ধরেন টম ল্যাথাম। দলীয় ৬০ রানে ল্যাথাম (৩৫) বিদায় নিলে আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড। নিকোলস আউট হন ৩০ রান করে। ড্যারিল মিচেল ১৩ ও মাইকেল ব্রেসওয়েল ৬ রান করে আউট হন।
অবশ্য দিনের শেষ ভাগে দারুন ব্যাটিং করে কিউইদের ভরসা হয়ে দাঁড়িয়ে আছেন টম ব্লান্ডেল ও টিম সাউদি। ব্লান্ডেল ২৫ ও সাউদি ২৩ রান করে অপরাজিত আছেন।
এর আগে দিনের শুরুতে ৭ উইকেট হাতে নিয়ে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। জো রুট ১০১ ও ব্রুক ১৮৪ রান নিয়ে দিনের খেলা শুরু করেন। ব্রুক মাত্র ২ রান যোগ করে আউট হয়ে যান। অধিনায়ক বেন স্টোকস করেছেন ২৭ রান। যদিও একপ্রান্ত আগলে রেখে রুট ফেরেন ১৫৩ রান করে।
এরপর বেন ফোকস শূন্য রানে আউট হন। অবশ্য ব্রড ১৪, ওলি রবিনসন ১৮ ও লিচ ৬ রান করে অপরাজিত থাকলে ইংল্যান্ড প্রথম ইনিংসে বড় পুঁজি পায়। ফলে ইনিংস ঘোষণা করতে দ্বিধা করেননি ইংলিশ অধিনায়ক।
সংক্ষিপ্ত স্কোর-
ইংল্যান্ড- ৪৩৫/৮ ডিঃ (৮৭.১ ওভার) (রুট ১৫৩, ব্রুক ১৮৬, স্টোকস ২৭; হ্যানরি ৪/১০০, ব্রেসওয়েল ২/৫৪)
নিউজিল্যান্ড- ১৩৮/৭ (৪২ ওভার) (ল্যাথাম ৩৫, নিকোলস ৩০, ব্লান্ডেল ২৫*, সাউদি ২৩*; অ্যান্ডারসন ৩/৩৭, লিচ ৩/৪৫)
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা