ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
“আমি ক্রিকেট বিশ্বে গ্লোবাল সুপারস্টার হতে চাই”
বিগত কয়েক মাস ধরে তাকে নিয়ে নিয়মিত নানা ট্রোল হয় কিংবা আলোচনা বা সমালচনা হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে। জাতীয় দলে বারবার সুযোগ দেয়ার পরেও রান পাচ্ছিলেন না তিনি।
তবে গত টি-২০ বিশ্বকাপের পর থেকে নিজেকে মিলে ধরতে শুরু করেছেন বাংলাদেশ এই ওপেন ব্যাটার নাজমুল হোসেন শান্ত। যার বাস্তব প্রমাণ তিনি দিয়েছেন সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে। দীর্ঘ দন অফ ফর্ম কাটিয়ে সুদিনে ফিরতে শুরু করেছেন জাতীয় দলের টর্প অডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত।
দেশের সব থেকে বড় ঘরোয়া আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরে স্বপ্নের মত কাঠিয়েছেন তিনি। বিপিএলের ইতিহাসে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসাবে ৫০০+ রানের রেকর্ড করেছেন তিনি। তাইতো বিপিএলের এবারের আসরের ম্যান অফ দা টুর্নামেন্ট পুরস্কার উঠেছে তার হাতেই। আর এটা তার ছোটবেলার স্বপ্ন ছিল বলে জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত।
সম্প্রতি দেশের প্রথম সারির দৈনিক সংবাদ মাধ্যম কালের কণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগ এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার স্বপ্ন ছিল তার। ওই সাক্ষাৎকারে নাজমুল হোসেন শান্ত বলেন,
“এটি বলতে পারি যে কোনো একদিন বিপিএলের সেরা খেলোয়াড় হওয়ার স্বপ্নও আমি তখন থেকেই দেখতে শুরু করেছিলাম। স্বপ্ন দেখতাম ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) বড় কিছু করার। আমাদের সেরা টুর্নামেন্ট বলতে তো এই দুটোই”।
“যদিও কলাবাগান ক্রিকেট একাডেমির হয়ে ডিপিএলের প্রথম মৌসুমটা আমার একদমই ভালো যায়নি। কয়েক বছর আগে এই আসরেও আমি আবাহনীর হয়ে সর্বোচ্চ ৭৪৯ রান করেছি। ছোট্ট দুটো স্বপ্ন ছিল আমার, দুটোই পূরণ হয়েছে। আলহামদুলিল্লাহ।”
তবে দেশের ক্রিকেটেই সেরা নয় নাজমুল হোসেন শান্ত হতে চান বিশ্ব সেরা খেলোয়াড়। বৈশ্বিক ক্রিকেটের মহাতারকা হতে চান তিনি। মোহাম্মদ আশরাফুল সাকিব আল হাসানদের কাতারে যেতে চান তিনি। সাক্ষাৎকারে তিনি আরো বলেন,
“দেশের সীমানায় আটকে থাকতে চাই না। আমি গ্লোবাল সুপারস্টার হতে চাই। দেশের হয়ে তো খেলছিই, স্বপ্ন দেশের জন্য বড় কিছু করা। আমি ওয়ার্ল্ড ক্লাস খেলোয়াড় হতে চাই। তিন সংস্করণে যারা বিশ্বের সেরা খেলোয়াড়, তাঁদের মতোই একজন হতে চাই”।
“বাংলাদেশে যাঁরা সফল, তাঁদের মতো না। বিশ্বের মধ্যেই আমি অন্যতম সেরা খেলোয়াড় হতে চাই। যদিও এটি মুখে বলা সহজ। আমি এটি বললাম, আপনি লিখবেনও। তাতে অনেকের অনেক ধরনের প্রতিক্রিয়াও শোনা যেতে পারে। কিন্তু আমার স্বপ্ন তো আমারই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা