ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজঃ মিডিয়ার সামনে ফাঁস হল শোয়েব আখতারের গোপন কিছু তথ্য
জানা যায় যে, বল হাতে এক সময়ে প্রতিপক্ষের বুকে কাঁপন ধরিয়ে দেওয়া শোয়েবকে নিয়ে অবিশ্বাস্য এক মন্তব্য করেছেন এক সময়ে পাকিস্তান দলে তারই সতীর্থ ও কিংবদন্তি অলরাউন্ডার ও সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।
সম্প্রতি পাকিস্তানের এক জনপ্রিয় এক সংবাদমাধ্যম ‘সামা টিভি’তে এক শোতে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শহীদ আফ্রিদিকে শাহীন সম্পর্কে শোয়েব আখতারের মন্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল।
সে প্রসঙ্গে বলতে গিয়ে শহীদ আফ্রিদি বলেন, খেলোয়াড়ি জীবনে শোয়েব আখতার অনেক ইনজেকশন নিয়েছেন। এ কারণে তিনি এখন হাঁটতে পারেন না!
ইনজুরির কারণে গত বছর এশিয়া কাপে খেলতে পারেননি শাহিন শাহ আফ্রিদি। এরপর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও আশানুরূপ ফর্মে ছিলেন না ২২ বছর বয়সী এই তারকা।
ইনজুরির সঙ্গে পাল্লা দিতে না পেরে ফাইনালে পুরোপুরি বল করতে পারেননি বর্তমানে পাক দলের বোলিং লাইনআপের প্রধান এই অস্ত্র। তবে ফাইনালে শাহিনের ব্যথানাশক ইনজেকশন নিয়ে হলেও খেলা উচিত বলে মন্তব্য করেছিলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।
সেই প্রসঙ্গে তখন মুখ খুলেননি বর্তমানে শাহিনের শ্বশুর শহীদ আফ্রিদি। তবে জামাই শাহিনের চোট প্রসঙ্গে কথা উঠতেই বিস্ফোরক তথ্য সামনে আনলেন ৪৫ বছর বয়সী পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।
শহীদ আফ্রিদি আরও বলেন, ‘দেখুন, এটাই শোয়েব আখতারের ক্লাস। এটা কঠিন। সবাই কিন্তু শোয়েব আখতার হতে পারেন না। ইনজুরিতে পড়ে ইনজেকশন অথবা ব্যথানাশক নিয়ে খেলাটা কঠিন। এতে ইনজুরিতে আরও বেশি পড়ার ঝুঁকি থাকে।’
চলমান পিএসএলে লাহোর কালান্দার্সকে নেতৃত্ব দেওয়া শাহীন তার পুরোনো ফর্মে ফেরার অপেক্ষায় রয়েছেন। তাই বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা বোলার শাহিনের যে ফিট থাকা খুব গুরুত্বপূর্ণ, তাই মনে করিয়ে দিলেন শ্বশুর আফ্রিদি।
এবছরই এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপের মতো বড় দুটি আসর মাঠে গড়াবে। সেখানে পাকিস্তানকে চ্যাম্পিয়ন করতে শাহিনের আগ্রাসী বোলিংয়ের শতভাগই যে প্রয়োজন, তাই যেন আগাম স্মরণ করিয়ে দিলেন বুম বুম আফ্রিদি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা