ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

বিশ্বকাপের ফাইনালে দ. আফ্রিকা, জেনে নিন প্রতিপক্ষ দলের নাম

২০২৩ ফেব্রুয়ারি ২৫ ১০:২২:৫৮

বিশ্বকাপের ফাইনালে দ. আফ্রিকা, জেনে নিন প্রতিপক্ষ দলের নাম

দ্বিতীয় সেমিফাইনালে রুদ্ধশ্বাস এক ম্যাচ দেখলো ক্রিকেটবিশ্ব। শেষ ওভারের নিয়ন্ত্রিত বোলিংয়ে নারী টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠলো স্বাগতিকরা।

গত ২৪ ফেব্রুয়ারি শুক্রবারের খেলায় দক্ষিণ আফ্রিকার নারীরা ইতিহাস গড়েছে এই বিশ্বকাপের আসরে। পুরুষ ও নারী দুই ক্ষেত্রেই চোকার (শেষ মুহুর্তে বারবার ব্যর্থ) বদনাম কিছুটা হলেও এদিন কাটাতে পেরেছে প্রোটিয়ারা। ইংল্যান্ডকে ৬ রানে হারিয়েছে সানে লুসের দল।

রোববার (২৬ ফেব্রুয়ারি) কেপটাউনে ফাইনালে মুখোমুখি হবে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল মানে অস্ট্রেলিয়া-ইল্যান্ড ম্যাচ, এটাই এতোদিন সত্য ছিল। অন্তত ২০১২. ২০১৪, ২০১৮ এর ফাইনালে এ কথাটি তো একদম সত্য হিসেবে দেখেছে সবাই। সেই সত্য পাল্টে দিয়েছে দক্ষিণ আফ্রিকার নারীরা।

ম্যাচে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার নারীরা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৬৪ রান করেন। দলটির পক্ষে দুই ওপেনার লৌরা ওলভারট ৫৩ ও তাজমান ব্রিটস ৬৮ রানের অনবদ্য ইনিংস খেলেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৮ রানে থেমে যায় ইংলিশ নারীদের ইনিংস। প্রোটিয়া পেসার আয়াবোঙ্গা খাকা ২৯ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ