ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

আবারও তৌহিদ হৃদয়ের ব্যাটিং ঝড়

২০২৩ ফেব্রুয়ারি ২৫ ০৯:৪৭:১২

আবারও তৌহিদ হৃদয়ের ব্যাটিং ঝড়

গতকাল মিরপুরে কঠোর অনুশীলন করেছেন টাইগার ক্রিকেটাররা। ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে গতকাল ব্যাটিং অনুশীলনে তামিম-লিটনদের পেছনে ফেলে নজর করেছেন তৌহিদ হৃদয়। মিরপুরে গতকাল দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে ম্যাচ প্র্যাকটিস।

৬ ঘণ্টা ধরে ফ্ল্যাড লাইটের আলোয় ১০ ওভার, ৬ ওভার ও ৪ ওভারে ৭টি ইনিংস খেলেন তামিম ইকবালরা। নিজেদের মধ্যে ভাগ হয়ে খেলা এই ম্যাচ প্র্যাকটিসে হৃদয় ছিলেন সবার চেয়ে এগিয়ে। অনুশীলনে দুইবার ব্যাটিং করার সুযোগ পেয়েছেন হৃদয়।

যেখানে প্রথম ইনিংসে ২২ বলে করেন অপরাজিত ৩৩ এবং দ্বিতীয় ইনিংসে ১৭ বলে করেন অপরাজিত ৪২ রান। ২ ইনিংস মিলে ছয়টি ছয় এবং সাতটি চার মেরেছেন তিনি। তবে হৃদয় ছাড়া সফল হতে পারেননি আর কোন ব্যাটসম্যান।

চার ইনিংসে মুশফিকুর রহিম করেছেন ৭, ১০, ১০ ও ২১ রান। তামিম ইকবাল করেছেন ৪৬, ১১, ১ রান। লিটন দাস দুবার ব্যাটিং করে ৩২ ও ২০ রান করেন। একই অবস্থা মাহমুদউল্লাহ রিয়াদ-নাজমুল হাসান শান্তরও। মাহমুদউল্লাহ ১৭, ৪, ১৩ ও ২ রান, শান্ত ০, ১০, ২ ও ১৮ রান করেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ