ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

ভয়ঙ্কর দুঃসংবাদে ছারখার কামিন্স, এই কারনে ভারত সফর ছাড়ল অজি অধিনায়ক

২০২৩ ফেব্রুয়ারি ২৪ ২০:৫২:০৬

ভয়ঙ্কর দুঃসংবাদে ছারখার কামিন্স, এই কারনে ভারত সফর ছাড়ল অজি অধিনায়ক

নিয়িমিত অধিনায়ক দলে না থাকায় নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে। দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার পরপরই দেশে ফিরে যান কামিন্স। শেষমেশ ক্রিকেট অস্ট্রেলিয়া তার হুট করে দেশে ফেরাকে পারিবারিক কারণ হিসেবে এক বিবৃতিতে উল্লেখ করেছিল। তবে তৃতীয় টেস্টের আগ দিয়েই ভারতে ফেরার কথা ছিল ডানহাতি এই পেসারের।

অস্ট্রেলিয়ার সিডনিতে অসুস্থ মায়ের পাশে থাকতে সিরিজের তৃতীয় টেস্টে না খেলার কথা জানিয়ে দিয়েছেন দলের এই নিয়মিত অধিনায়ক কামিন্স। এজন্য দুঃসময়ে ক্যান্সারজয়ী মায়ের পাশে থাকতে নিজ বাড়িতে অবস্থান করাই শ্রেয় মনে করছেন এই অজি অধিনায়ক।

অজি অধিনায়ক বলেন, ‘আমার মা এখন প্যালেটিভ কেয়ারে রয়েছে। মায়ের অসুস্থতার কারণেই আমার পক্ষে এখন ভারতে যাওয়া সম্ভব হচ্ছে না। আমার মনে হয় এখন পরিবারের সঙ্গে থাকাটা জরুরি। ক্রিকেট অস্ট্রেলিয়া এবং আমার সতীর্থদের থেকে যে সাহায্য আমি পেয়েছি, সেটার জন্য কৃতজ্ঞ। আমার অবস্থা বোঝার জন্য ধন্যবাদ।’

২০০৫ সালে স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন কামিন্সের মা মারিয়া। তবে দীর্ঘ লড়াই শেষে মরণব্যাধিকে জয় করেছিলেন তিনি। কিন্তু এই মুহূর্তে খুবই গুরুতর অসুস্থ রয়েছেন তিনি। অবস্থা ক্রমশই অবনতির দিকে এগোনোর কারণে আরও এক সপ্তাহ মায়ের সঙ্গে থাকবেন কামিন্স।

কামিন্স না থাকায় তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক স্টিভেন স্মিথ। এর আগে ২০২১ সালের শেষ দিকে কামিন্সের অনুপস্থিতিতে অ্যাডিলেডে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচে নেতৃত্ব দেন স্মিথ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ